অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সেরা দল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এতে ভারতীয় ক্রিকেট দলের ছয়জন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার আগে ভারত প্রতিযোগিতায় অপরাজিত ছিল। দলে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেটার ছাড়াও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং স্পিনার অ্যাডাম জাম্পা-সহ শ্রীলঙ্কার ফাস্ট বোলার দিলশান মাদুশঙ্কাও রয়েছেন। দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজিকে দলে দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে।
ওডিআই বিশ্বকাপ ২০২৩ টিম অফ দ্য টুর্নামেন্টের দিকে এক নজর –
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা) – ৫৯.৪০ গড়ে ৫৯৪ রান
রোহিত শর্মা (অধিনায়ক) (ভারত)- ৫৪.২৭ গড়ে ৫৯৭ রান
বিরাট কোহলি (ভারত) – ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)- ৬৯ গড়ে ৫৫২ রান
কেএল রাহুল (ভারত) – ৭৫.৩৩ গড়ে ৪৫২ রান
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) – ৬৬.৬৬ গড়ে ৪০০ রান এবং ৫৫ গড়ে ছয় উইকেট
রবীন্দ্র জাদেজা (ভারত) – ৪০ গড়ে ১২০ রান এবং ২৪.৮৭ গড়ে ১৬ উইকেট
যশপ্রীত বুমরাহ (ভারত) – ১৮.৬৫ গড়ে ২০ উইকেট
দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা)- ২৫ গড়ে ২১ উইকেট
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ২২.৩৯ গড়ে ২৩ উইকেট
মহম্মদ শামি (ভারত) – ১০.৭০ গড়ে ২৪ উইকেট
১২তম খেলোয়াড়: জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা) – ১৯.৮০ গড়ে ২০ উইকেট
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
