Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে টিম ইন্ডিয়া দীর্ঘতম ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। সেই সঙ্গে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য ঘরে তোলারও সুযোগ থাকছে রোহিত শর্মাদের সামনে।

আইসিসির তরফে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কারমূল্য ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ২৩ লক্ষ টাকা। রানার্স দল পাবে এর অর্ধেক অর্থাৎ ৮ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি ৬১ লক্ষ টাকা।

সার্বিকভাবে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ মরশুমের জন্য আইসিসি ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ, প্রায় ৩১ কোটি ৪০ লক্ষ টাকা পুরস্কার মূল্য নির্ধারণ করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ৯টি দলকে সব মিলিয়ে এই পরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হবে। লিগে তৃতীয় স্থানাধিকারী দক্ষিণ আফ্রিকা পাবে ৪ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩ কোটি ৭২ লক্ষ টাকা।

আইসিসি এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কার মূল্য বাড়ায়নি। গতবারও সম পরিমাণ অর্থ বরাদ্দ ছিল ডব্লিউটিসি-র পুরস্কার মূল্য হিসেবে। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের সুবাদে নিউজিল্যান্ডও ১.৬ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার পায়। রানার্স হওয়ার জন্য ভারতের হাতে ওঠে ৮ লক্ষ মার্কিন ডলার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *