Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: হ্যান্ডশেক বিতর্কে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে। পিসিবি এমনকি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে আসন্ন ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে জানিয়েছে যে তারা পাইক্রফটকে অবিলম্বে অপসারণ করার আবেদন জানাচ্ছে। তবে, একটি প্রতিবেদনে অনুসারে ম্যাচের আগে ম্যাচ রেফারি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্দেশ অনুসরণ করছিলেন, যার প্রধান হলেন মহসিন নকভি (পিসিবি চেয়ারম্যানও)। আর এটা জলঘোলা করার জন্য যথেষ্ট। সব মিলে এশিয়া কাপের আসর জমে উঠেছে অন্য খেলায়। তবে যদি পাকিস্তান ইউএই ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয় তাহলে কী কী হতে পারে—

এখন পর্যন্ত, পাকিস্তান দু’টি ম্যাচ খেলেছে এবং ওমানের বিরুদ্ধে একটিতে জিতেছে। ভারতের বিরুদ্ধে বড় পরাজয় গ্রুপ এ-তে তাদের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে। ভারতের কাছে তাদের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরশাহীও ওমানকে হারি দিয়েছে।

পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহী উভয়ই একটি করে ম্যাচ হেরেছে এবং একে অপরের বিরুদ্ধে বাকি একটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পাকিস্তান তাদের তৃতীয় এবং শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে সংযুক্ত আরব আমিরশাহী দুই পয়েন্ট নিয়ে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে।

ভারত ইতিমধ্যেই দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে, তাই পাকিস্তান শেষ ম্যাচ না খেললে এশিয়া কাপের সুপার ফোরের দৌঁড় থেকে ছিটকে যাবে দুই পয়েন্ট নিয়ে।

এশিয়া কাপ ২০২৫ গ্রুপ এ পয়েন্ট টেবিল:

ভারত (কোয়ালিফায়েড): ২ ম্যাচ, ২ জয়, ০ হার, ৪ পয়েন্ট, +৪.৭৯৩ নেট রান রেট

পাকিস্তান: ২ ম্যাচ, ১ জয়, ১ হার, ২ পয়েন্ট, +১.৬৪৯ নেট রান রেট

সংযুক্ত আরব আমিরশাহী: ২ ম্যাচ, ১ জয়, ১ হার, ২ পয়েন্ট, -২.০৩০ নেট রান রেট

ওমান (পূর্ব): ২ ম্যাচ, ০ জয়, ২ হার, ০ পয়েন্ট, -৩.৩৭৫ নেট রান রেট

এবার পুরোটাই নির্ভর করছে পাকিস্তান ক্রিকেটের সিদ্ধান্তের উপর। বুধবার এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে আমিরশাহীর মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। ভারত শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে খেলবে শুক্রবার। এই দুই দলের একটি দল ভারত ইতিমধ্যেই সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছে, অন্য দক ওমান দুই ম্যাচ হেরে ছিটকে গিয়েছে। নিয়মরক্ষার ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। তবে মাঠের বাইরের অনেক সিদ্ধান্তের উপরই নির্ভর করবে অনেক কিছু।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *