Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়েছে। আইসিসি ঘোষণা করেছে যে, কলকাতা (সেমিফাইনাল) অথবা আহমেদাবাদ (ফাইনাল) খেলার জন্য বুকিং করা টিকিটধারীদের পুরো টাকা ফেরত দেওয়া হবে যদি পাকিস্তান ওঠে। শ্রীলঙ্কা যদি যোগ্যতা অর্জন করে এবং ভারত ছাড়া অন্য কোনও দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলে, তাহলেও টাকা ফেরত দেওয়া হবে। টিকিট বিক্রি শুরু হয়েছে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। ৪ মার্চ প্রথম সেমিফাইনাল, ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল এবং ৮ মার্চ ফাইনালের জন্য আসন নিশ্চিত করতে পারবেন।

প্রথম সেমিফাইনালের ভেন্যু এখনও নিশ্চিত নয়, ম্যাচটি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম অথবা কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে কোন দল উঠছে তার উপর নির্ভর করে, এবং দ্বিতীয় সেমিফাইনালটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।

যদি পাকিস্তান শেষ চার পর্বে খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে তারা ৪ মার্চ কলম্বোতে সেমিফাইনাল ১-এ খেলবে। যদি পাকিস্তান নকআউটে যেতে ব্যর্থ হয়, এবং শ্রীলঙ্কা যোগ্যতা অর্জন করে এবং ভারত ছাড়া অন্য কারও কোনও দলের সঙ্গে খেলে, তাহলে তারা কলম্বোতে সেমিফাইনাল ১-এ খেলবে।

যদি এই দু’টির কোনটিই না হয়, এবং যদি ভারত ও  শ্রীলঙ্কা প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় তাহলে সেই ম্যাচ হবে কলকাতায়। তাই ভারতের ফ্যান, বিশেষ করে কলকাতার ক্রিকেটপ্রেমীরা অবশ্যই চাইবেন যাতে ম্যাচটি কলকাতায় আসে।

পাকিস্তান চূড়ান্ত লড়াইয়ে না পৌঁছালে ফাইনাল আহমেদাবাদে খেলা হবে। না হলে ফাইনালটি কলম্বোতে স্থানান্তরিত হবে।

যদি এমন কোনও ভেন্যু থেকে টিকিট কেনা হয় যেখানে সেমিফাইনাল ১ বা ফাইনালের কোনটিই অনুষ্ঠিত হল না, তাহলে তারা টাকা ফেরত দেওয়া হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *