Cart Total Items (0)

Cart

All Sports India
কেএল রাহুল

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলা হচ্ছে না ভারতীয় ব্যাটার কেএল রাহুলের, বৃহস্পতিবার বিসিসিআই নিশ্চিত করেছে। রাহুল বর্তমানে চোট থেকে সেরে উঠছেন এবং বিসিসিআই মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে এবং তাঁর সমস্যার দ্রুত সমাধানের জন্য লন্ডনে বিশেষজ্ঞদের অধিনে রয়েছেন তিনি। বিসিসিআই আরও জানিয়েছে যে তারকা পেসার যশপ্রীত বুমরাহ, যাঁকে আগের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল, পঞ্চম টেস্টের জন্য ধর্মশালায় দলের সঙ্গে আবার যোগ দেবেন।

“যশপ্রীত বুমরাহকে রাঁচিতে চতুর্থ টেস্টের জন্য দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, ধর্মশালায় পঞ্চম টেস্টের জন্য দলে ফিরবেন,” বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

“ওয়াশিংটন সুন্দরকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি তামিলনাড়ুতে যোগ দেবেন তাঁর রঞ্জি ট্রফি দলের সঙ্গে মুম্বইয়ের বিরুদ্ধে তাদের রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচের জন্য। এই ম্যাচ ২ মার্চ, ২০২৪ থেকে শুরু হবে। ঘরোয়া খেলা শেষ হওয়ার পরে তিনি ভারতীয় দলে যোগ দেবেন পঞ্চম টেস্টের জন্য, যদি প্রয়োজন হয়,” জানানো হয়েছে বিসিসিআই-এর বার্তায়।

বিসিসিআই আরও জানিয়েছে যে তারকা পেসার মহম্মদ শামি, যাঁর সোমবার অস্ত্রোপচার হয়েছে, শীঘ্রই তাঁর রিহ্যাব প্রক্রিয়া শুরু করতে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যোগ দেবেন।

পঞ্চম টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরাহ (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেট কিপার), কেএস ভরত (উইকেট কিপার), দেবদত্ত পাড়িক্কল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মগ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *