অলস্পোর্ট ডেস্ক: ভারত-আফগানিস্তান প্রথম টি২০ ম্যাচ ১৫ বল বাকি থাকতেই জিতে নিল টিম রোহিত শর্মা। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। প্রথমে ব্যাট করতে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। যদিও সেই লক্ষ্যে পৌঁছতে ভারতকে চার উইকেট খোয়াতে হয়। তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ জয় উইকেটে জিতে অনেকটাই এগিয়ে গেল ভারত। টি২০ বিশ্বকাপের আগে এটিই ভারতের জন্য শেষ আন্তর্জাতিক টি২০ টুর্নামেন্ট। এর পর রয়েছে আইপিএল। সেখানেও মেপে নেওয়া হবে প্লেয়ারদের।
বৃহস্পতিবার মোহালিতে আফগানিস্তানের হয়ে ওপেন করতে নেমে রহমনুল্লা গুরবাজ ২৩ ও অধিনায়ক ইব্রাহিম জারদান ২৫ রান করে আউট হন। এর তিন ও চার নম্বরে নেমে আজমাতুল্লা ওমারজাই ২৯ ও রহমত শাহ ৩ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন মহম্মদ নবি। তাঁর ব্যাট থেকে আসে ৪২ রান। ১৯ রানে নাজিবুল্লা জারদান ১৯ ও করিম জনত ৯ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভাারে ১৫৮-৫-এ থামে আফগানিস্তান।
ভারতের হয়ে দুটো করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল। এক উইকেট নেন শিবম দুবে। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ভারত।একবছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি২০ ফিরে হতাশ করলেন রোহিত শর্মা। মাত্র দুই বল খেলে কোনও রান না করেই ফিরে গেলেন তিনি। আর এক ওপেনার শুবমান গিল ২৩ রান করেন। তিন নম্বরে নেমে ২৬ রান করেন তিলক ভর্মা।
ভারতের তিন ব্যাটসম্যান সেভাবে ভরসা দিতে না পারলেও চার ও পাঁচ নম্বরে নেমে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন শিবম দুবে জিতেশ শর্মা। শিবম ৪০ বলে পাঁটি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২০ বলে ৩১ রান করে আউট হন জিতেশ শর্মা। ১৬ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ১৫ বল বাকি থাকতেইচার উইকেট হারিয়ে ১৫৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আফগানিস্তানের হয়ে দুই উইকেট নেন মুজিব উর রহমান। এক উইকেট নেন আজমতুল্ল ওমরজাই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
