অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি রীতিমতো মতো জমে গেল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হয়ে যাওয়ার পর খেলা গড়ায় সুপার ওভারে আর সেখানে দ্বিতীয় সুপার ওভারে জয় তুলে নিয়ে সিরিজ ৩-০ তে জিতে নিল রোহিত শর্মার ভারতীয় ক্রিকেট দল। বুধবার বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত যদিও ব্যাট হাতে শুরুটা মোটেও ভাল হয়নি। মাত্র ২২ রানে চার উইকেট হারিয়ে ফেলে ভারত। তখন ম্যাচের বয়স ৪.৩ ওভার। এরপর রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে তাণ্ডব দেখান রোহিত শর্মা।
প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর শেষ ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে যেন নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন ভারত অধিনায়ক। নির্ধারিত ওভারে চার উইকেটে ২১২ রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১২ রানে থামে আফগানিস্তান। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র চার রান করে আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ফেরেন শূণ্য হাতে। এরপর শিভম দুবে ১ ও সঞ্জু স্যামসন কোনও রান না করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর রোহিত শর্মার সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন রিঙ্কু সিং।
রোহিত শর্মা ৬৯ বলে অপরাজিত ১২১ রান করেন। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১১টি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি দিয়ে। অন্যদিকে ৩৯ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু। তিনি দু’টি বাউন্ডারি ও ছটি ওভার বাউন্ডারি হাঁকান।
আফগানিস্তানের হয়ে তিন উইকেট নেন ফরিদ আহমেদ ও একটি উইকেট নেন আজমতউল্লাহ ওমারযাই। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুন ছন্দে ছিলেন আফগানিস্তানের টপ অর্ডাররা। প্রথম তিন ব্যাটসম্যানের বিরাট থেকেই আসে হাফ সেঞ্চুরি। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দান ৫০ করে রান করেন। তিন নম্বরে নেমে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন গুলবাদিন নাইব। এছাড়া আজমত উল্লাহ ০, মহম্মদ নবী ৩৪, করিম জানাত ২, নাজিবুল্লা জারদান ৫ রান করে ফেরেন। পাঁচ রানে অপরাজিত থাকেন সারাফউদ্দিন আশরফ। ভারতের হয়ে তিন উইকেট নেন ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন আভেশ খান ও কুলদীপ যাদব।
প্রথম সুপার ওভারে এক উইকেট হারিয়ে ১৬ রান তোলে আফগানিস্তান। জবাবে কোনও উইকেট না হারিয়ে ১৬ রান তোলে ভারত। সুপার ওভারেও ম্যাচ ড্র হয়ে যাওয়ায় দ্বিতীয় ওভার খেলা হয়। যেখানে ভারত ২ উইকেট হারিয়ে ১১ রান তোলে জবাবে তিন বল খেলে দুই উইকেট হারিয়ে একরান করে আফগানিস্তান। সিরিজ শেষে ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা ও সিরিজের সেরা শিবম দুবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
