Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ হারের রেশ এখনও কাটেনি ভারতের। তার মধ্যেই যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের যন্ত্রণা বয়ে বেরাচ্ছে গোটা দেশ তাদের বিরুদ্ধেই টি২০ সিরিজ শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল। দলের সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছে। যে কারণে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের হাতে। তাঁর অধিনায়কত্বে সিরিজ জয় দিয়ে শুরু করল ভারত। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে দুই উইকেটে জয় তুলে নিল ভারত।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার। মাত্র তিন উইকেট হারিয়ে ২০০ রানের গন্ডি পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ওপেন করতে নেমেছিলেন স্টিভ স্মিথ ও ম্যাথু শর্ট। ম্যাথু মাত্র ১৩ রানে আউট হয়ে গেলেও হাফ সেঞ্চুরি হাঁকান স্মিথ। তাঁর সঙ্গে তিন নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকালেন জোশ ইঙ্গলিস। স্মিথ ৫২ ও ইঙ্গলিস ১১০ রান করে আউট হন। মার্কাস স্তইনিস ৭ ও টিম দাভিদ ১৯ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ২০৮-৩ রানে থামে অস্ট্রেলিয়া।

স্মিথ রান আউট হন। ভারতের হয়ে দুই উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও রবি বিষ্ণোই। জবাবে ব্যাট করতে নেমে ভারতের জয় সহজে আসেনি। সেষ পর্যন্ত লড়াই করতে হয় ভারতীয় ব্যাটারদের। ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়া ২১ ও রুতুরাজ গায়কোয়াড় কোনও রান না করেই আউট হয়ে যান। এখান থেকেই ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন ঈশান কিষান ও সূর্যকুমার যাদব। ৩৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ঈশান। ৪২ বলে ৮০ রান করেন অধিনায়ক সূর্যকুমার।

এছাড়া তিলক ভর্মা ১২, অক্ষর প্যাটেল ২, রবি বিষ্ণোই ০, অর্শদীপ সিং ০ রানে আউট হন। ২২ রানের অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ভারতের তিনজন ক্রিকেটার রান আউট হন। শেষ বলে জয়ের রান তুলে নেয় ভারত। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২০৯ রান তুলে নেয় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে তনভীর সংঘা দুই উইকেট নেন। একটি করে উইকেট নেন জেসন বেহেনড্রফ, ম্যাথু শর্ট ও সিন অ্যাবট।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *