Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার শাকিব আল হাসানকে ছাড়াই এদিন মাঠে নামতে হয়েছিল বাংলাদেশকে। অন্যদিকে শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে। দুই দল সেরা দুই প্লেয়ারকে ছাড়াই নিজেদের সেরাটা দিলেও শেষ হাসি হাসল ভারতই। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ২৫৬ রান করা বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সাত উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশকে।

এদিন বাংলাদেশের হয়ে শুরুটা ভালই করে দিয়েছিলেন দলের দুই ওপেনার। দু’জনের ব্যাট থেকেই হাফ সেঞ্চুরি আসে। তাজমুল হাসান ৫১ ও লিটন দাস ৬৬ রান করেন। ওপেনিং পার্টনারশিপে ৯৩ রানের জুটি বড় রানের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এর পর অবশ্য বাকিরা আর সেই ধারা ধরে রাখতে পারেননি। নাজমুল ৮, মেহেদি হাসান মিরাজ ৩, তৌহিদ হৃদয় ১৬, মুশফিকুর রহমান ৩৮, মাহমুদুল্লাহ ৪৬। নাসুম আহমেদ ১৪ রান করে আউট হন। মুস্তাফিজুর ১ ও শরিফুল ইসলাম ৭ রান করে অপরাজিত থাকেন। ৫০ ওভারে বাংলাদেশ থামে ২৫৬-৮-এ।

ভারতের হয়ে এদিন দুটো করে উইকেট ‌নেনযশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব। তবে এদিন ভারতের হয়ে ব্যাট হাতে দাপট দেখালেন বিরাট কোহলি। ম্যাচের সেরাও তিনি। এদিন হার্দিক তিন বল করে চোট পেয়ে মাঠ ছাড়ার পর তাঁর বাকি তিন বল শেষ করেন বিরাট কোহলিই। হার্দিক জোড়া বাউন্ডারি হজম করলেও বিরাট মাত্র দুই রানই হজম করেন। আর ব্যাট হাতে এদিন সেঞ্চুরিও হাঁকান।

এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। এদিন ভারত ওপেনিং জুটিতে কিন্তু বাংলাদেশের থেকে পিছিয়েই ছিল। রোহিত ৪৮ ও শুভমান ৫৩ রান করে আউট হন। তার পর অবশ্য বাকি কাজ করে দেন বিরাট কোহলিই। ৯৭ বলে ছ’টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। শ্রেয়াস আইয়ার ১৯ রান করে আউট হন। ৩৪ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুলও। ৪১.৩ ওভারে ছক্কা হাঁকিয়ে ২৬১-৩ করে ফেলে ভারত। জয়ের রানটিও আসে বিরাটের ব্যাট থেকেই। বাংলাদেশের হয়ে দুই উইকেট নেন মেহেদি হাসান ও এক উইকেট নেন হাসান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *