Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ ক্রিকেটের হাত ধৱে আরও একটি পদক নিশ্চিত হয়ে গেল ভারতের। শুক্রবার বাংলাদেশকে সহজেই হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। এদিন টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছি‌লেন ভারত অধিনায়ক। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯৬-৯-এ শেষ হয় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৬৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

এদিন ব্যাট করতে নেমে বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। সকলেই তাদের দ্বিতীয় দলই পাঠিয়েছে এশিয়ান গেমসে। কারণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপ। এই অবস্থায় এশিয়ান গেমসে মূল দল পাঠানো সম্ভব নয় কোনও বোর্ডের পক্ষেই। যার ফলে ভারত প্রথম থেকেই এশিয়ান গেমসে সোনার পদকের দাবিদার ছিল। কারণ ভারতের বি, সি দলও অন্যান্যদের থেকে অনেক বেশি শক্তিশালী। এই দলের সকলেই কখনও না কখনও সিনিয়র দলে খেলেছেন।

এদিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন সাত নম্বরে নামা জাকের আলি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। বাকিদের রান পারভেজ হোসেন ইমন ২৩, মাহমুদুল হাসান জয় ৫, সইফ হাসান ১, জাকির হাসান ০, আফিফ হোসেন ৭, শাহাদাত হোসেন ৫, মৃত্যুঞ্জয় চৌধুরী ৪, রাকিবুল হাসান ১৪, রিপন মণ্ডল ০।

ভারতের হয়ে বল হাতে শিবম দুবে ছাড়া সকলেঅ উইকেট তুলে নিয়েছেন। তিন উইকেট নেন সাই কিশোর। দু’টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর এবং একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, তিলক ভর্মা, রবি বিষ্ণোই ও শাহবাজ আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। কোনও রান না করেই ফিরে ]আন ওপেনার যশস্বী জয়সওয়াল। এর পর বাকি জৃকাজ করে দেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও তিলক ভর্মা। রুতুরাজ ৪০ ও তিলক ৫৫ রান করে অপরাজিত থাকেন। ৯.২ ওভারে এক উইকেট হারিয়ে ৯৭ রান তুলে নেয় ভারত। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন রিপন মণ্ডল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *