অলস্পোর্ট ডেস্ক: ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে ভারতের জয় যে ছিল শুধুই সময়ের অপেক্ষা তা চতুর্থ দিনেই শুরু থেকেই বোঝা গেল। লাঞ্চের পরই খেলা শেষ করে দেয় ভারত। তৃতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে থেমেছিল ৪০ রানে। সব উইকেটই ছিল ভারতের হাতে। কিন্তু চতুর্থ দিন সকাল ব্যাট করতে নেমে ৩৭ রানে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। এর পর ভারতের হয়ে ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তেমনভাবে কেউ সঙ্গ দিতে পারেননি। ৮১ বল থেকে ৫৫ রানে আউট হন তিনি। এর পর হাল ধরার চেষ্টা করেন শুভমান গিল। তার আগেই অবশ্য আউট হয়ে গিয়েছেন রজত পাতিদার (০), রবীন্দ্র জাডেজা (৪), সরফরাজ খান (০)। এর পর হাল ধরেন শুভমান গিল ও ধ্রুব জুয়েল। দলকে ১৯২ রানের লক্ষ্যে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মের দুই কান্ডারী। ষষ্ঠ উইকেটে অপরাজিত ৭২ রানের পার্টনারশিপের দৌলতে পাঁচ উইকেটে জয় ভারতের।
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতে ২-১-এ সিরিজে এগিয়েই চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিতরা। লক্ষ্য ছিল চতুর্থ টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করা। হলও তাই। শেষ টেস্ট তাই নিয়মরক্ষার হলেও ইংল্যান্ডের কাছে সম্মানের। তার সেই ম্যাচ জেতার জন্যই ঝাঁপাবে। এর পরই সব দেশ ঢুকে পড়বে টি২০-তে। সামনেই বিশ্বকাপ। তার আগে নিজেদের কিছুটা ঝালিয়ে নেওয়া। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।
ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যযাট করে প্রথম ইনিংসে ৩৫৩ রান করে তারা। ১২২ রানের ইনিংংস খেলেন জো রুট। ৫৮ রান করেন অলি রবিনসন। এছাড়া আর কেউ বড় রান করতে পারেননি। প্রথম ইনিংসে ভারতের হয়ে বল হাতে ব্রিটিশদের জোড় ধাক্কা দেন রবীন্দ্র জাডেজা। চার উইকেট নেন তিনি। তাঁর পাশাপাশি টেস্ট অভিষেকেই তিন উইকেট তুলে নেন বাংলার পেসার আকাশ দীপ। সব মিলে বাংলার বোলিং ভরসা দিয়েছে এই সিরিজে।
তাতে যদিও স্বস্তি মেলেনি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য ছাঁপিয়ে যেতে পারেননি ভারতের ব্যাটারররা। ৩০৭ রানে অলআউট হয়ে যান ভারতের ব্যাটাররা। পিছিয়ে থেকেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস। যশস্বী জয়সওয়ালের ৭৩ ও ধ্রবু জুড়েলেন ৯০ রানই ভারতের প্রথম ইনিংসে বলার মতো রান। এই ইনিংসে ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন শোয়েব বশির। এখান থেকেই আবার খেলার হাল ধরেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকে শুরু করলেও ভারতের বোলারদের সামনে মুখ থুবড় পড়েন ইংল্যান্ড বোলাররা। ১৪৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
এদিন বল হাতে দুরন্ত হয়ে ওঠেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। অশ্বিন পাঁচ ও কুলদীপ চার উইকেট নেন। ভারতের সামনে ম্যাচ জিততে লক্ষ্য এসে দাঁড়ায় ১৯১। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া শোয়েব বশির দ্বিতীয় ইনিংসেও বল হাতে সম্যায় ফেলেন ভারতীয় ব্যাটারদের। তিন উইকেট তুলে নেন তিনি। ১৯২ রানের লক্ষ্যে পৌঁছতে পাঁচ উইকেট হারিয়ে ফেলে ভারত। সেখান ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরে জয় এনে শুভমান ও ধ্রুব। শুভমান ৫২ ও জুয়েল ৩৯ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরাও হলেন ধ্রুব জুড়েল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
