Cart Total Items (0)

Cart

All Sports
ভারতের আয়ারল্যান্ড সফর

অলস্পোর্ট ডেস্ক: ভারতের আয়ারল্যান্ড সফর অনেকটাই দলের যুব ক্রিকেটারদের দেখে নেওয়ার। এবং তার থেকেও বেশি চোট সারিয়ে প্রায় একবছর পর ফেরা যশপ্রীত বুমরার ফিটনেসকে মেপে নেওয়া বিশ্বকাপের আগে। সেই অবস্থায় প্রথম ম্যাচে ডিএলএস মেথডে সহজ জয়ের পর এদিন দ্বিতীয় ম্যাচ পুরো খেলার সুযোগ পেল দুই দল। সঙ্গে প্রথম ম্যাচে অভিষেক হলেও এই ম্যাচেই প্রথম ব্যাট হাতে নামার সুযোগ পেলেন রিঙ্কু সিং। নেমে অবশ্য তিনি হতাশ করেননি তাঁকে নিয়ে স্বপ্ন দেখা ভারতীয়দের। এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫২ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ড।

এদিন ওপেন করতে নেমে হাফ সেঞ্চুরি হাঁকান রুতুরাজ গায়কোয়াড়। এদিন ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল ১৮ রানে প্যাভেলিয়নে ফিরে যান। ৪৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন রুতুরাজ। তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র এক রান করেই আউট হয়ে যান তিলক ভর্মা। এর পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং। ২৬ বলে তিলক ৪০ ও ২১ বলে রিঙ্কু ৩৮ রান করেন। এদিন বিগ হিটার রিঙ্কুকে পাওয়া যায় আয়ারল্যান্ডের মাটিতে। দুটো বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। ২২ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে। ২০ ওভারে ভারত থামে ১৮৫-৫।

আয়ারল্যান্ডের হয়ে জোড়া উইকেট নেন ব্যারি ম্যাককারথি। একটি করে উইকেট নেন মার্ক আদেইর, ক্রেইগ ইয়ং ও বেন হোয়াইট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি আয়ারল্যান্ডের। ওপেনার অধিনায়ক পল স্টার্লিং রানের খাতা খুলতে পারেননি। তিন নম্বরে তাঁর জায়গায় ব্যাট করতে নেমে কোনও রান না করেই ফিরে যান লোরকান টাকার। যার ফলে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যা্ন্ড। কিন্তু একদিকে আয়ারল্যান্ডের ব্যাটিং ধরে রেখেছিলেন অ্যান্ডি বালবিরনি। তিনি ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন। তিনি ছাড়া কেউই বড় রান করতে পারনেনি। হ্যারি টেক্টর ৭, কার্টিস ক্যাম্পফার ১৮, জর্জ ডকরেল ১৩, মার্ক আদেইর ২৩ ও ব্যারি ম্যাককারথি ২ রান করে আউট হয়ে যান। এবং ২০ ওভারে ১৫২-৮-এ শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস।

ভারতের হয়ে দুটো করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, রবি বিষ্ণোই। এক উইকেট নেন অর্শদীপ সিং। ম্যাচের সেরা হয়েছেন রিঙ্কু সিং। আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে সিরিজ ২-০ করল ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *