Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ ইউএসএ-র মতো দলের বিরুদ্ধে  কষ্ট করে জিততে হয়েছিল। অধিনায়ক সূর্যকুমার যাদবের দুরন্ত একটা ইনিংসই ভারতের মান রেখেছিল। দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ ছিল ন নামিবিয়া। সেদিক থেকে দেখতে গেলে প্রতিযোগিতার আসরে কোনওভাবেই ভারতের সঙ্গে সমানে সমানে লড়াই দেওয়ার জায়গায় যে নামিবিয়া থাকবে তা অতি বড় নামিবিয়া সমর্থকও কল্পনা করবে না। আর হলও তাই। যদিও ১০ খারাপ লড়াই দিল না নামিবিয়া। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নামিবিয়া। প্রথমে ব্যাট করে ভারত ২০৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১১৬ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া। ৯৩ রানে দ্বিতীয় ম্যাচ জিতে নেয় ভারত।

প্রত্যাশামতোই এদিন খেলতে পারেননি ওপেনার অভিষেক শর্মা। পেটের গুরুতর সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ম্যাচের আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলেও খেলার মতো অবস্থায় ছিলেন না তিনি। টিম ম্যানেজমেন্টও পাকিস্তান ম্যাচের আগে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি। সে কারণে তাঁর জায়গায় এদিন ঈশান কিষাণের সঙ্গে ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন। এক কথায় সঞ্জুর জন্য সুবর্ণ সুযোগ। যদিও বড় রানে পৌঁছতে পারলেন না। তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮ বলে ২২ রান করলেন। তবে উল্টোদিকে ঝোড়ো ব্যাটিং দেখা গেল ঈশান কিষাণের। ২৪ বলে ছ’টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬১ রানের ইনিংস খেললেন তিনি।

তিলক ভার্মা  ২৫, সূর্যকুমার যাদব ১২ রানে ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংকে এগিয়ে নিয়ে গেলেন হার্দিক পাণ্ড্যে।  তাঁর ব্যাট থেকে এল ৫২ রান। এছাড়া শিবম দুবে ২৩, রিঙ্কু সিং ১, অক্ষর প্যাটেল ০, অর্শদীপ সিং ২ রান করে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন বরুণ চক্রবর্থী। ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান করে থামে ভারত। নামিবিয়ার হয়ে ৪ উইকেটন নে গেরহার্ড এরাসমাস। একটি করে উইকেট নেন বেন শিকোঙ্গো, জেজে স্মিত ও বার্নার্ড স্কোলজ।

২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব খারাপ করেনি নামিবিয়া। দুই ওপেনার লরেন ২৯ ও  জ্যান ফ্রিলিক ২২ রানে আউট হয়ে যাওয়ার পর আর কেউই নামিবিয়ার ইনিংসকে ভরসা দিতে পারেননি। তিন থেকে ১০ নম্বর পর্যন্ত তাঁদের রান ছিল ১৩, ১৮, ০, ১১, ৫, ৬, ৪, ০। ১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া। ভারতের হয়ে তিন উইকেট নেন বরুণ চক্রবর্থী। দুটো করে উইকেট নেন  হার্দিক পাণ্ড্যে ও অক্ষর প্যাটেল। একটি করে উইকেট অর্শদীপ সিং, যশপ্রীত বুমরাহ ও শিবম দুবের। হাফ সেঞ্চুরি ও দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হার্দিক পাণ্ড্যে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *