Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আবারও ব্যাট হাতে ব্যর্থ ভারতের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়ে কম সামলোচনার মুখ পড়তে হয়নি টিম ম্যানেজমেন্টকে তবে টি২০ বিশ্বকাপের আগে আর ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট দল। যে কারণে এদিন যেমন দলে ফেরানো হল ঈশান কিষাণকে তেমনই তাঁত হাতেই তুলে দেওয়া হল উইকেট কিপিং গ্লাভস। এ নিয়ে কোনও সন্দেহ নেই যে, টি২০ বিশ্বকাপে প্রথম উইকেট কিপার হিসেবে দেখা যাবে তাঁকেই। দীর্ঘদিন  পর জাতীয় দলে ফিরেই তিনি ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে যে দাপট তিনি দেখালেন তাতে প্রতিপক্ষরা এখন থেকেই তাঁকে নিয়ে ভাবতে শুরু করেছে নিশ্চিত। এদিন তাঁর সেঞ্চুরির সৌজন্যেই ভারতের রান পৌঁছে যায় ২৭১-এ। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই ৪৬ রানে হেরে যায় নিউজিল্যান্ড।

এদিন  তিরবনন্তপুরমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ওপেন করতে নেমে আবারও ব্যাট হাতে ব্যর্থ সঞ্জু স্যামসন। মাত্র ৬ রানে ফেরেন তিনি। তাঁর জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নামেন ঈশান কিষাণ। উইকেট কিপিং, ব্যাটিং এবং তিননম্বর জায়গা, সবই দেখে নেওয়া ছিল ভারতের কাছে। সবেতেই সফল ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়। এদিকে আর এক ওপেনার অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলে ভরসা দেন। তিনি ফিরতেই ঈশানের সঙ্গে যোগ দেন স্বয়ং অধিনায়ক সূর্যকুমার। ৪৮-২ থেকে ভারতের রানকে ১৮৫-তে নিয়ে যায় এই জুটি। ঈশানের বিধ্বংসী ব্যাটিং আর সূর্যকুমারের অভিজ্ঞ উপস্থিতিতেই বড় রানে পৌঁছে যায় ভারত।

৪৩ বলে ছ’টি বাউ‌ন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৩ রানের ইনিংস খেলেন ঈশান কিষাণ। সূর্যকুমারের অবদান ৩০ বলে ৬৩। লোয়ার অর্ডারেই এই রানের ধারা ধরে রাখেন হার্দিক, রিঙ্কুরা। হার্দিক ১৭ বলে ৪২ রানের ইনিংস খেলে আউট হন। রিঙ্কু সিং ৮ ও শিভম দুবে ৭ রানে অপরাজিত থাকেন। ছক্কা হাঁকিয়ে ২০ ওভার শেষ করেন শিভম দুবে। ২০ ওভারে ২৭১-৭-এ থামে ভারত। নিউজিল্যান্ডের হয়ে দুই উইকেট নেন লকি ফার্গুসন। একটি করে উইকেট জ্যাকব ডাফি, কাইল জেমিসন ও মিচেল সান্টনারের।

২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউই ব্যাটিং। অর্শদীপ সিংয়ের বলে হার্দিককে ক্যাচ দিয়ে শুরুতেই ফেরেন টিম সিফার্ট। করেন ৫ রান। এর পর আর এক ওপেনার ফিন অ্যালেনের সঙ্গে কিউই ব্যাটিংয়ের হাল ধরেন রাচিন রবীন্দ্র। ৩৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন অ্যালেন। ১৭ বলে ৩০ রান করে যোগ্য সঙ্গত রাচিনের। এর পর গ্লেন ফিলিপ্স ৭, ড্যারেল মিচেল ২৬, মিচেল সান্টনার ০, বেভন জ্যাকবস ৭, কেইল জেমিসন ৯, ইশ সোধি ৩৩, লকি ফার্গুসন ৩ রান করে আউট হন। ৯ রানে অপরাজিত থাকেন জ্যাকব ডাফি। ১৯.৪ ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

ভারতের হয়ে পাঁচ উইকেট তুলে নেন অর্শদীপ সিং। এছাড়া তিন উইকেট নেন অক্ষর প্যাটেল। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও রিঙ্কু সিং। ম্যাচের সেরা স্বাভাবিকভাবেই ঈশান কিষাণ। ম্যাচের সেরা সূর্যকুমার যাদব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *