Cart Total Items (0)

Cart

All Sports India
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত

অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ২৩ উইকেট পড়ে। যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্ব আলোচনা শুরু হয়েছে। কী ভাবে টেস্টের প্রথম দিনই দুই দলের ব্যাটিং এভাবে মুখ থুবড়ে পড়ল? প্রথম দিন প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৫৫ ও ভারত ১৫৩ রানে অল-আউট হয়ে যায়। তার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা আরও তিন উইকেট হারায়। দুই দলের প্রথম ইনিংসের ২০ ও দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার তিন উইকেট মিলে ২৩ উইকেট প্রথম দিন তুলে নেন বোলাররা। তবে শেষ হাসি হাসল ভারতই। সঙ্গে সিরিজেও সমতা ফেরাল।

দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকা ৬২-৩ নিয়ে ব্যাট করতে নামে। ক্রিজে ছিলেন আইদেন মারক্রাম ও  ডেভিড বেরিংহাম। দ্বিতীয় ইনিংসে ১০০ রানের গণ্ডি পার করলেও একাই সেই কাজ করেন ওপেনার মারক্রাম। ৩৬.৫ ওভারে ১৭৬ রানে প্রোটিয়াদের অলআউট হওয়ার ইনিংসে একাই ১০৬ রান করেন মারক্রাম। বাকি ৭০ রান করেন পুরো দল।

কেরিয়ারের শেষ টেস্টে অধিনায়ক ডিন এলগারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান। এছাড়া টনি গে জর্জি ১, ত্রিস্তান স্টাবস ১, ডেভিড বেরিংহাম ১১, কেইল ভেরিয়েন ৯, মার্কো জানসেন ১১, কেশব মহারাজ ৩, কাগিসো রাবাদা ২, লুঙ্গি এনগিদি ৮ রান করে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন নান্দ্রে বুরগার।

প্রথম ইনিংসে ভারতের হয়ে ছয় উইকেট পেয়েছিলেন মহম্মদ সিরাজ। এদিন সেই জায়গা নিলেন যশপ্রীত বুমরাহ। ১৩.৫ ওভার বল করে ৬১ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন তিনি। দুই উইকেট নেন মুকেশ কুমার। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। ৭৮ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ১২ ওভারেই জয়ের রান তুলে নেয় ভারত।

ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল ২৮, শুভমান গিল ১০ ও বিরাট কোহলি ১২ রান করে আউট হন। ১৬ রানে রোহিত শর্মা ও ৪ রানে শ্রেয়াস আইয়ার অপরাজিত থাকেন। ১২ ওভারে ৮০-৩-এ থামে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, নান্দ্রে বুরগার ও মার্কো জানসেন। সাত উইকেটে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজ ১-১ করল ভারত। ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ। সিরিজের সেরা ডিল এলগার ও যশপ্রীত বুমরাহ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *