অলস্পোর্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৪-৭-এ থামে দক্ষিণ আফ্রিকা। ভারতের বোলাররা মাঝে মাঝে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সমস্যায় ফেললেও বড় রান করা আটকাতে পারেনি। তবে জবাবে ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্যমাত্রা থাকলেও ২৪৮-৮-এ থামে ভারত। ট্রফি আর ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের মধ্যে এখন মাত্র এক ম্যাচের অপেক্ষা।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার স্টিভ ১৪ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে কোনও রান না করেই ফিরে যান ডেভিড টিগার। প্রাথমিকভাবে ধাক্কা খেলেও অন্যদিকে শক্ত হাতে দলের ইনিংস ধরে রাখেন আর এক ওপেনার প্রেটোরিয়াস। চার নম্বরে নেমে তাঁকে যোগ্য সঙ্গত দেন রিচার্ড। প্রেটোরিয়াসের ব্যাট থেকে আসে ৭৬ রান। রিচার্ড করেন ৬৪। ৪৬ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর তৃতীয় উইকেট পড়ে ১১৮ রানে।
এই দু’জনের রানকে আর কোনও ব্যাটারই ছাঁপিয়ে যেতে পারেননি। ওলিভার ২২, দেওয়ান ৩, জুয়ান ২৪ রান করে আউট হন। ৭ রানে নর্টন ও ২৩ রানে ত্রিস্তান অপরাজিত থাকেন। ভারতের হয়ে তিন উইকেট নেন রাজ লিন্বানি। দুই উইকেট নেন মুশির খান। একটি করে উইকেট নেননমন তিওয়ারি ও সৌমি পাণ্ডে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি ভারতের। পুরো গ্রুপ পর্বে যেভাবে দাপট দেখিয়েছিলেন ভারতের ক্রিকেটাররা তা যেন কিছুটা ফিকে দক্ষিণ আফ্রিকার সামনে। এদিন মাত্র ৮ রানে দুই উইকেট চলে যায় ভারতের। ওপেনার আদর্শ সিং কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে যান। ১২ রানে ফেরেন আর এক ওপেনার আর্শিন কুলকার্নী। তিন নম্বরে নেমে মাত্র চার রান করে আউট হন মুশির খান। পাঁচ রানে আউট হন প্রিয়াংশু মোলিয়া। ৩২ রানে চার উইকেট চলে যায় ভারতের।
এখান থেকেই ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক উদয় সাহারান ও সচিন ধাস। উদয়ের ব্যাট থেকে আসে ৮১ রান। সচিন অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও দলকে ভাল জায়গায় পৌঁছে দেন। ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর আর বড় রানের প্রয়োজন হয়নি। আরাভেল্লী অবিনাশের ১০ ও মুরুগান অভিষেকের শূন্য রানে আউট হওয়ার পর ১৩ রানে অপরাজিত থাকেন রাজ লিম্বানি। ৪৮.৫ ওভারে বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন লিম্বানি। ৭ বল বাকি থাকতে দুই উইকেটে সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছে গেল অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল। ম্যাচের সেরা হলেন উদয় সাহারান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
