Cart Total Items (0)

Cart

All Sports
সূর্যকুমার যাদব

অলস্পোর্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে প়ড়েছিল ভারত। যার ফলে তৃতীয় ম্যাচ ভারতের সামনে ছিল মাস্ট উইন। সিরিজে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হত ভারতকে। এবং সেটাই করল ভারতীয় ক্রিকেট দল। দুই ম্যাচে পর পর হারের মুখ দেখার পর তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল হার্দিক পাণ্ড্যের ভারত। টস জিতে এদিন প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ানরা পাঁচ উইকেটে ১৫৯ রানে থামে। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারেই তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত।

এদিন শুরু থেকেই ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজ চাপে রেখেছিল ভারতীয় বোলারদের। ওপেনার ব্র্যান্ডন কিং-এর ৪২ বলে ৪২ রান ও কেইল মেয়ার্সের ২৫ রানের ইনিংসের সৌজন্যে ভিতটা তৈরি হয়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের। এর পর জনসন চার্লস ১২, নিকোলাস পুরান ২০, শিমরন হেটমেয়ার ৯ রান করে আউট হন। পাঁচ নম্বরে নেমে ১৯ বলে ৪০ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক রোভমান পাওয়েল। ২ রানে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। ২০ ওভাপে ১৫৯-৫-এ থামে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের হয়ে তিন উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার। তবে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি ভারতের। দুই ওপেনার জশস্বী জয়সওয়াল ১ ও শুবমান গিল ৬ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। কিন্তু এদিন জ্বলে ওঠে ভারতের মিডল অর্ডার।

দুরন্ত ব্যাটিং করেন সূর্যকুমার যাদব। ৪৪ বলে ১০টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত তিলক ভর্মার। অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর সঙ্গে ২০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হার্দিক পাণ্ড্যে। ১৭.৫ ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন স্বয়ং অধিনায়ক। মাত্র তিন উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই উিকেট নেন আলজারি জোসেফ ও এক উইকেট নেন ওবেদ ম্যাককয়। ম্যাচের সেরা হন সূর্যকুমার যাদব।

মঙ্গলবার গায়ানায় ম্যাচ শুরু হওয়ার আগে অদ্ভুত ঘটনাও ঘটে। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০ খেলতে মাঠে নেমে পড়েছিল দুই দল। দেখা যায় দল মাঠে নামার পর, প্লেয়াররা একে অপরের মুখ চাওয়া চাই করছেন। এবং কিছুক্ষণ পর তাঁরা মাঠ ছেড়ে বেরিয়েও যান। তার পর জানা যায় গ্রাউন্ড-স্টাফরা ভিতরের বৃত্তটি তৈরি করতে ভুলে গিয়েছিল। যদিও তার জন্য খুব বেশি সময় নষ্ট হয়নি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর খেলা শুরু হয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *