Cart Total Items (0)

Cart

All Sports India
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং

অলস্পোর্ট ডেস্ক: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন কোনও বেগই পেতে হয়নি প্রতিপক্ষকে হারাতে। অভিষেক হওআ যশস্বী জয়সওয়াল ১৭১ রানের ঝড়ো ইনিংস, রোহিতের সেঞ্চুরি এবং রবিচন্দ্রন অশ্বিনের দুই ইনিংস মিলিয়ে মোট ১২ উইকেট ক্যারিবিয়ানদের ম্যাচে আধিপত্ত বিস্তার করতেই দেয়নি। দ্বিতীয় ও শেষ টেস্ট ২০ জুলাই থেকে শুরু হবে এবং স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে মাঠঠে নামবেন ভারতীয় ক্রিকেট দল। বর্তমানে, টিম ইন্ডিয়া আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টেস্ট দল কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে পরাজিত করতে পারলেও তাদের এই স্থান মোটেও সুরক্ষিত নয়।

টিম ইন্ডিয়া ১২১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট টিম র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। ১১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল, যারা বর্তমানে চলমান অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১-এ এগিয়ে রয়েছে তারা ভারতকে ছাঁপিয়েয়ে শীর্ষে পৌঁছছে যেতে পারে।

কীভাবে কী হতে পারে একবার দেখে নেওয়া যাক:

ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে যদি হারায় ভারত

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারায়, তাহলে অস্ট্রেলিয়াকে কম করে ৪-১ ব্যবধানে অ্যাসেজ জিততে হবে। চতুর্থ অ্যাসেজ টেস্ট ১৯ জুলাই ম্যানচেস্টারে শুরু হবে এবং পঞ্চম অ্যাসেজ ২৭ জুলাই ওভালে অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত টেস্ট সিরিজ ভারত যদি ১-০-তে যযেতে

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট ড্র হলে অস্ট্রেলিয়াকে ন্যূনতম ৩-১ ব্যবধানে অ্যাসেজ জিততে হবে। অস্ট্রেলিয়া, যারা প্রতিটি ম্যাচে তাদের সেরা প্রদর্শন করছে, সিরিজের বাকি কোনও টেস্ট ম্যাচ নাও হারতে পারে না।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ যদি ১-১ এ শেষ হয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত দ্বিতীয় টেস্ট হারলে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের কাছে শীর্ষে পৌঁছনোর জন্য দুটো রাস্তা রয়েছে। ১) অ্যাসেজের শেষ দু’টি টেস্ট ড্র হলে এবং অস্ট্রেলিয়া 2-1 তে সিরিজ জিতলে। ২) অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৩-২ জিতলে।

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় এবং শেষ টেস্টটি ২০ জুলাই থেকে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে খেলা হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *