রোহিত শর্মা
অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ টানা জয় তো তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল কিন্তু ব্যাটিং নিয়ে খচখচানিটা থেকেই যাচ্ছে। রবিবার ইংল্যান্ডকে ১০০ রানে হারানোর পরও সেই অস্বস্তির কথা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও তাঁর মুখে শোনা গিয়েছে বোলারদের প্রশংসা। ভারতের এই ১০০ রানের জয়ের নেপথ্যের মূল কারিগর যে বোলররাই তা নিয়ে কোনও সংশয় নেই। তবে এই অশণি সঙ্কেতের কথাও তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে, বোলারদের এই ম্যাজিক সব সময় দেখা যাবে না।
এদিন ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরাহ, ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মহম্মদ শামি, কুলদীপ যাদবের ঝুলিতে আসে ২৪ রানে ২ উইকেট ও রবীন্দ্র জাদেজার ১৬ রানে ১। যার সৌজন্যে ইংল্যান্ড ৩৪.৫ ওভারে ১২৯ রানেই শেষ হয়ে যায় ভারতের ২২৯ রানের জবাবে। রোহিত শর্মার ব্যাট থেকে আসে ৮৭ রান। রোহিত বলেন, “সব সময় এমন পরিস্থিত তৈরি হবে না যেখানে এত কম রানও ধরে রাখা যাবে। আমাদের সিমাররা পরিস্থিতিকে দারুণভাবে কাজে লাগিয়েছে। পিচে সুইং আর ল্যাটারাল মুভমেন্ট ছিল।”
পোস্ট ম্যাচ সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক আরও বলেন, “আমরা সেখানে একটা ভারসাম্য ধরে রাখতে সক্ষম হয়েছিলা। ভাল স্পিনার ও সিমাররা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে। যখন তোমাদের হাতে এমন বোলিং লাইনআপ আছে তখন ব্যাটরদের দায়িত্ব থাকে তাদের ম্যাজিক দেখানোর।” তাঁর মতে, তাঁর দলের অভিজ্ঞ প্লেয়াররা সঠিক সময়ে সঠিক কাজ করেছে এই ম্যাচে।
তিনি বলেন, “টুর্নামেন্ট আমাদের জন্য কেমন যাচ্ছে সেদিকে তাকাতে হবে। প্রথম পাঁচ ম্যাচে আমরা পরে ব্যাট করেছি। এখানে আমাদের প্রথমে ব্যাট করার চ্যালেঞ্জ নিতে হয়েছে। আমরা জানতাম এই পিচে কিছু আছে এবং আমাদের অভিজ্ঞ বোলাররা রযেছে তাই আমাদের একটা স্বাভাবিক রান করতে হত।” তবে রোহিতের মতে তাঁরা যে রান করেছে তাার থেকে আরও ৩০ রান বেশি করলেই সঠিক স্কোর হতো।
তিনি আরও বলেন, “আমরা ব্যাটে ভাল করিনি. প্রথম পাওয়ার প্লে-তেই তিন উইকেট চল গিয়েছিল। যেটা সঠিক পরিস্থিতি ছিল না। তার পর একটা লম্বাা পার্টনারশিপ তৈরি করা দরকার ছিল। যেটা আমরা করেছিলাম। তার পর আমরা আবার উইকেট হারাতে থাকি তার মধ্যে আমারটাও রয়েছে। পুরো পরিস্থিতির দিকে তাকালে আমার মনে হচ্ছে আমরা ৩০ রান কম করেছি।”
নিজের ব্যাাটিং প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম ১০ ওভারের পরে দরকার ছিল একচা পার্টনারশিপ তৈরি করা এবং পরিস্থিতি অনুযায়ী খেলা নাকি শুধু নিজের শট খেলা। যদি তোমার সেই অভিজ্ঞতা থাকে তাহলে তুমি সেটা ব্যবহার করবে। আমি এখনও মনে করি আমরা ২০-৩০ রান কম করেছি। নতুন বলে খেলা খেলাটা বেশ খানিকটা চ্যালেঞ্জিং আর খেলা যত এগোবে বল তত সফট হবে। এবং তখন স্ট্রাইক রোটেট করা সহজ নয়।” তবে পোস্ট ম্যাচ সাংবাদিক সম্মেলনে বার বার ব্যাটিং নিয়ে হতাশা বেরিয়ে এসেছে রোহিতের গলায়।।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
