Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: রবিবার আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফাইনালে নামার আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন যে তাঁর দল মাটির রঙ নির্বিশেষে যে কোনও ধরণের পিচে খেলার জন্য প্রস্তুত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পিচ নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যে, সূর্যকুমার তার প্রকৃতি নিয়ে উদ্বেগকে উড়িয়ে দিয়ে বলেছেন যে ভারতীয় দল চলতি টুর্নামেন্টে লাল মাটি এবং কালো মাটি, উভয় ট্র্যাকেই ভালো করেছে।

প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সূর্যকুমার জোর দিয়ে বলেন যে তিনি এখনও পিচটি সামনে থেকে দেখেননি। “যদি আমি এখান থেকে ছাড়া পাই তাহলে আমি অবশ্যই এটি দেখতে যাব। আমি ড্রেসিংরুম থেকে সরাসরি প্রেস বক্সে এসেছি। আমাদের কিছু খেলোয়াড় এবং কর্মী সদস্য মাঝখানে দাঁড়িয়ে ছিলেন তবে আমরা আগামীকাল কী ধরণের পিচে খেলব তা দেখব,” সূর্বযকুমার লেন।

“আমাদের ফাইনাল খেলতে হবে, তাই যে কোনও মাটিই আমাদের জন্য ঠিক। আমরা এই টুর্নামেন্টে লাল এবং কালো – উভয় মাটিতেই খেলছি। আমরা ভালো করছি, তাই সবকিছু ঠিক আছে,” তিনি আরও বলেন।

তাঁর দল প্রথমে ব্যাট করতে নাকি রান তাড়া করতে চাইবে জানতে চাওয়া হলে, সূর্যকুমার একই রকম মাঝামাঝি উত্তরই দেন। বলেন যে তার দল উভয় ক্ষেত্রেই জিতেছে। “আমরা যে কোনও কিছুর জন্যই প্রস্তুত। আমরা রান তাড়া করেছি এবং জিতেছি; আমরা রান রক্ষা করেছি এবং জিতেছি,” সূর্যকুমার বলেন।

“নিউজিল্যান্ড একটি অত্যন্ত কৌশলগতভাবে ভালো দল। তারা তাদের পরিকল্পনা নিয়ে আসে। আমরা যা করতে চাই তার উপর আমরা সম্পূর্ণ মনোযোগী। শুধু ভালো ক্রিকেট খেলতে হবে,” বলেন ভারত অধিনায়ক।

এদিকে স্যান্টনারের গ্যালারিকে চুপ করানোর মন্তব্য সম্পর্কে জানতে চাইলে, সূর্যকুমার যাদব ব্যাঙ্গাত্মক হাসির সঙ্গেই উত্তর দেন, তিনি ইঙ্গিত দেন যে বড় ম্যাচের আগে প্রতিপক্ষ দলগুলির এই ধরনের মন্তব্য এখন স্বাভাবিক হয়ে উঠেছে। “সব হি একই লাইন চিপকা রহে হ্যায়। কুছ তো নয়া বোলো (সবাই একই কথা বলছে। নতুন কিছু তো বলো),” সূর্যকুমার যাদব সাংবাদিকদের বলেন।

সূর্যকুমার আরও বলেন যে ভারতীয় শিবির ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ উপভোগ করছে, ড্রেসিংরুমের মেজাজকে উচ্ছ্বসিত এবং ইতিবাচক বলেও বর্ণনা করেছেন তিনি। “এটি একটি বিশেষ অনুভূতি এবং সবাই খুব উত্তেজিত। আমাদের দলে খুব ভালো পরিবেশ রয়েছে। আমরা বড় ফাইনালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি,” তিনি বলেন।

“একজন নেতা হিসেবে, চাপ থাকবে; আমি তা অস্বীকার করতে পারি না। অবশ্যই, অতিরিক্ত চাপ থাকবে, বিশ্বকাপ ফাইনাল খেলার উত্তেজনা থাকবে, তাও ভারতে,” সূর্যকুমার আরও বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *