Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্য়ন্ত হারের মুখ দেখেছিল ভারতীয় ক্রিকেট দল। সাতটি ম্যাচ খেলে সাতটিতেই জিতে ১৪ পয়েন্ট নিয়েইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে ভারত। এদিন দক্ষিণ আফ্রিকা ম্যাচ তা বলে গুরুত্বহীন হয়ে যাচ্ছে না কোনও ভাবেই। কারণ এই ম্যাচের হার-জিতের উপর নির্ভর করবে লিগে শীর্ষে কে থাকবে। দক্ষিণ আফ্রিকা ১২ পয়েন্ট নিয়ে ঘারে নিঃশ্বাস ফেলছে ভারতের। যে কারণে ভারতের সামনে এই ম্যাচও মাস্ট উইন। রবিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। গত দুই ম্যাচে প্রথমে ব্যাট করেই জয় এসেছে দলের।

টস জিতে রোহিত বলেন, “আমরা প্রথমে ব্যাট করব। পিচ দেখে ভাল লাগছে, তবে বিষয়টি পিচের নয় আমরাই নিজেদের চ্যালেঞ্জ দিতে চাইছি। এটা ভাল ম্যাচ হতে চলেছে। কারণ দুটো দল যারা টানা ক্রিকেট খেলছে এবং টেবলের প্রথম দু’য়ে রয়েছে। আমি এখানে খেলতে ভালবাসি শুধু আমি নই গটা টিম এই ঐতিহাসিক মাঠে খেলতে ভালবাসে। আমরা দলে কোনও পরিবর্তন আনিনি। আমার মনে হয় না আমরা যেভাবে খেলছি তাতে দলে কোনও পরিবর্তন আনার দরকার আছে।”

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: কুইন্টন ডে কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনাযক), রসি ভ্যান ডার দুসেন, আইদেন মারক্রাম, এনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *