Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় দল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা সব থেকে বেশী সংখ্যক ওডিআই সিরিজ জিতে ‌নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বেশী ২০০ রানের ব্যবধানে জয় তাদের ১৩তম ওডিআই সিরিজ জয় হিসেবে চিহ্নিত হয়েছে। প্রায় ১৭ বছর আগে শেষ বার ক্যারিবিয়ানদের কাছে হেরেছিল ভারত। সেইসময় কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪-১ ব্যবধানে ভারতকে হারতে হয়েছিল।
ভারত পাঁচ উইকেটে জয় দিয়ে সিরিজের সূচনা করলেও, পরে ওয়েস্ট ইন্ডিজ পরপর চারটি ম্যাচ জিতে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতে গিয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ১০টি ওয়ান ডে সিরিজ জিতেছে। ভারত ছাড়াও তাদের চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানও জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ১১টি ওয়ানডে সিরিজ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ১১টি ওয়ানডে সিরিজ জিতে পাকিস্তানও ভারতের থেকে খুব বেশী পিছিয়ে নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টানা ১০টি ওয়ানডে সিরিজ জিতেছে তারা।

সদ্য শেষ হওয়া ওডিআই সিরিজে ৩৫২-র বিশাল রানের সামনে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই নড়বড়ে ছিল। প্রথম ওভারেই মুকেশ কুমার শূন্য রানেই ব্রেন্ডন কিং-কে আউট করেন। এর পর দ্বিতীয় উইকেট তিনি তুলে নেন পঞ্চম ওভারে। তাঁর দ্বিতীয় শিকার ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ।

মুকেশের দুরন্ত সুইং-এর জন্য শুরু থেকেই কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয় ক্যারিবিয়ান দলকে। ৭ ওভারে তারা মাত্র ১৭/৩ তুলতে সক্ষম হয়। এরপর শার্দুল ঠাকুর ১৪ ম ওভারে রোমারিও শেফার্ডকে আউট করার পর ওয়েস্ট ইন্ডিজ একেবারে ভেঙ্গে পরে।

নবম উইকেটে ৪৭ বলে ৫০ রানের পার্টনারশিপ আসে গুদাকেশ মতি ও আলজারি জোসেফ জুটি। কিন্তু শার্দুল ঠাকুর ২৬ রানে জোসেফকে আউট করার পর এই জুটি ভেঙ্গে যায়। ব্যর্থ পুল শটে জোসেফের ক্যাচ নেন ঈশান কিশান।

ভারত ৩৫.৫ ওভারে ২০০ রানের বিরাট জয় করে। এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ‌টি২০ সিরিজ খেলবে। যেটি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *