Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দল-এর ওয়েস্ট ইন্ডিজ সফরে পরীক্ষা-নিরীক্ষা চলছেই। তিন ম্যাচের ওডিআই সিরিজ এই মুহূর্তে ১-১। তৃতীয় একদিনের এবং সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ভারতকে। যার ফলে শেষ ম্যাচ কার্যত ফাইনালের রূপ নিয়েছে। প্রথম ম্যাচে পরীক্ষা-নিরিক্ষার ফলে হারের মুখ দেখতে হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদবকে মিডিল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত কাজে আসবে বলে মনে করছে দল।  ২০০৬-এর পর থেকে একটাও ক্যারিবিয়ান সিরিজে হারেনি ভারত। বার্বাডোজে হওয়া শেষ ম্যাচে খেলেননি অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাঁদের অনুপস্থিতিতেই হার বলে মনে করছেন অনেকে।

দ্রাবিড় বলেন, ‘‘আমরা সবাই বড় কোনও লক্ষ্যের দিকে তাকিয়ে আছি। সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ। দলে এখন অনেকের চোট রয়েছে। বিশ্বকাপের আগে বড় আঙ্গিকটা দেখতে হবে। প্রতিটা একদিনের ম্যাচ, প্রতিটা সিরিজে হার নিয়ে চিন্তা করাটা আমাদের জন্য ভুল হবে।’’

সূর্যকুমার, যিনি এখনও ৫০ ওভারের ফর্ম্যাটে অলরাউন্ডার হিসেবে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি ব্যাটে টিকে থাকতে এবং দলকে জেতানোয় নিজের অবদান রাখার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।

স্যামসনের মতো একজন, যিনি বারবার প্রত্যাবর্তন করেছেন কিন্তু নিজের প্রভাব ফেলতে পারেননি তাঁকে সিরিজ নির্বাচকরা একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। দ্বিতীয় ওয়ানডে-র মতো এবারও তাঁর তিন নম্বরে ব্যাট করার সম্ভাবনা রয়েছে।

ওপেনার ঈশান কিষান টেস্ট সিরিজ থেকেই ব্যাট হাতে খুব ভাল খেলছেন। কিন্তু শুভমান গিল এখনও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটা বড় রানের অপেক্ষায় রয়েছেন। হার্দিক পাণ্ড্যের ঝুলিতে নিয়মিত উইকেট এলেও ব্যাট হাতে বড় রান অনেকদিন আসেনি। তিনিও রয়েছেন রানের অপেক্ষায়।

ফাস্ট বোলার উমরান মালিকের উইকেটহীন সিরিজের পরেও সামনে একটা সুযোগ থাকছে নিজেকে প্রমান করার। তাঁর পেস বোলিং অবশ্যই দলের এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। তবে তাঁকে আরও উন্নতি করতে হবে এবং নির্ভুল হতে হবে। কুলদীপ যাদব দলের একজন নিয়মিত বোলার, যিনি তাঁর ভাল বন্ধু যুজবেন্দ্র চাহালের ভারতীয় দলে ঢোকার রাস্তায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

আসন্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তার পরই ভারতের বিরুদ্ধে সিরিজে নিজেদের নতুন করে তৈরি করার চেষ্টায় ঝাঁপিয়েছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় একদিনের ম্যাচে ৬৩ রানে জেতার পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘‘ছেলেরা আবারও খুব ভাল খেলতে চলেছে। আমরা মনের জোর নিয়ে কথা বলি এবং আজ আমরা সেটা করে দেখিয়েছি। আমাদের এই খেলাই আবার খেলতে হবে। এর সঙ্গে ব্যাটিং এবং বোলিং -এ ধারাবাহিকতা আনতে হবে। ’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *