ছবি— বিসিসিআই এক্স
অলস্পোর্ট ডেস্ক: আরও একটা বিশ্বকাপ ফাইনাল। এবার টি২০ বিশ্বকাপ ২০২৬। আরও একটা বিশ্বকাপ ফাইনালের ভেন্যু সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেটা ছিল ওডিআই এবার টি২০। ২০২৩-এ হার্টব্রেক দেখেছিল এই স্টেডিয়াম এবার ফল বদলের পালা সূর্যকুমারের দলের। সেবার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া এবার নিউজিল্যান্ড। এই ভারতীয় দলে বড় কিছু পরিবর্তনের আশা করা হলেও টস হেরে সূর্যকুমার জানিয়ে দিলেন, ভারতীয় দলে কোনও পরিবর্তন আসছে না। বিশেষ করে বরুণ চক্রবর্থী ও অভিষেক শর্মাকে নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু দু’জনের উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে নিউজিল্যান্ড দলে কোল ম্যাককনচি বাদ পড়লেন, জ্যাকব ডাফিকে দলে ফেরানো হল। টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠালেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
চ্যাম্পিয়ন ভারত তিনটি বিশ্ব রেকর্ড অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। যদি তারা জিততে পারে, তাহলে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা পর পর জেতা প্রথম দল হবে, তিনবার জিতে নেবে এবং ঘরের মাটিতেও শিরোপা জিতবে। মিচেল স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে রয়েছে।
এদিন বিশ্বকাপ ট্রফি মাঠে নিয়ে এলেন দেশের দুই সফলতম অধিনায়ক এমএস ধোনি ও রোহিত শর্মা।
ভারত: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেট কিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ড্যে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিভম দুবে, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্থী, যশপ্রীত বুমরাহ
নিউজিল্যান্ড: টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
