অলস্পোর্ট ডেস্ক: প্রথম ইনিংসে ১৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেই ব্যবধানও পেরিয়ে যেতে পারল না ভারতের ব্যাটাররা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩১ রানে অল-আউট হয়ে গেল ভারত। যার ফলে এক ইনিংস এবংং ৩২ রানে হারের মুখ দেখতে হল ভারতকে। বক্সিং ডে টেস্ট অধিনায়ক রোহিত শর্মার কেরিয়ারের সব থেকে খারাপ হার বলেই ব্যাখ্যা করা হচ্ছে।
৪০৮ রানে দক্ষিণ আফ্রিকা অল-আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।ভারতের প্রথম তিন ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ৫, রোহিত শর্মা ০ ও শুবমান গল ২৬ রানন করে আউট হয়ে যায়। চার নম্বরে নেমে একমাত্র বিরাট কোহলি কিছুটা সময় কাটান ক্রিজে। তাঁর ব্যাট থেকে ৮২ বলে ১২টি বাউন্ডারি ও একটি ওবার বাউন্ডারির সাহায্যে আসে ৭৬ রান। বাকিরা দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি।
শ্রেয়াস আইয়ার ৬, কেএল রাহুল ৪, রবিচন্দ্রন অশ্বিন ০, শার্দূল ঠাকুর ২, যশপ্রীত বুমরাহ ০, মহম্মদ সিরাজ ৪ রান করে আউট হয়ে যান। পাঁচ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই টেস্টেই অভিষেক হওয়া প্রসিধ কৃষ্ণা। মাত্র ৩৪.১ ওভারে ১৩১ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে চার উইকেট নেন নান্দ্রে বুর্গার। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক হয়েছে তাঁর। তিন উইকেট নেন মার্কো জানসেন এবং দুই উইকেট নেন কাগিসো রাবাডা।
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছিল রোহিত শর্মার দল। লোকেশ রাহুলের ১০১ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ২৪৫ রান তুলতে সক্ষম হয় ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে এই ইনিংসে পাঁচ উইকেট নেন কাগিসো রাবাডা। ২৪৫ রানকে সামনে রেখে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ৪০৮ রানে থামে। এর মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও দুটো হাফ সেঞ্চুরি। যশপ্রীত বুমরাহ ভারতের হয়ে চার উইকেট নেন। দুরন্ত ব্যাট করে ম্যাচের সেরা হয়েছেন ডিন এলগার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
