অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সূচি ঘোষণা হয়েছে। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে। কিন্তু জনসাধারণের উত্তেজনা ভারতের তৃতীয় ম্যাচ ঘিরে। কারণ তৃতীয় ম্যাচটি হতে চলেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে। ১৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচ । সেই ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে এখন থেকেই মাতামাতি তুঙ্গে।
এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের টুইটের বন্যা বয়ে গিয়েছে। ভারত-পাক ম্যাচ নিয়ে চলছে জোর চর্চা।
বিশ্বকাপে এই দুই দল অষ্টমবার মুখোমুখি হতে চলেছে।এর আগে ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫, ২০১৯-এ ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছিল।সাতবারই পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয়ী হয়েছিল।এরমধ্যে ১৯৯২ এবং ২০০৭-এ ভারত, পাকিস্তান দুই দলই টুর্নামেন্টের শুরুতেই বিদায় নিতে হয়েছিল।
লিগ পর্বে মোট আটটি করে ম্যাচ খেলবে সবকটি দল। দেশের মাটিতে খেলা হওয়ায় দলের উপর সমর্থকদের প্রত্যাশার বাড়তি চাপ থাকবে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলা হবে এবং দ্বিতীয় সেমিফাইনালটি হবে কলকাতার ইডেনে।ফাইনাল আহমেদাবাদে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
