Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ বুধবার আইসিসি টি২০ বিশ্বকাপের প্রাথমিক পর্বের চতুর্থ ম্যাচে বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হল্যান্ডের মুখোমুখি হবে। পাকিস্তানকে হারিয়ে সুপার আটে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়ায়, হল্যান্ড ম্যাচে দলে বেশ কিছু বদল আনতে পারেন। স্কট এডওয়ার্ডসের দলের বিরুদ্ধে দলের কয়েকজন গুরত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

বিশ্রাম দেওয়ার তালিকায় থাকার প্রবল সম্ভাবনা ভারতীয় দলের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা, স্পিনার বরুণ চক্রবর্থী ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তাঁদের জায়গায় প্রথম একাদশে ঢুকতে পারেন পেসার মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, ও ওয়াশিংটন সুন্দর। সিরাজ ও সুন্দর গুজরাট টাইটানসের হয়ে আইপিএলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বহু ম্যাচ খেলেছেন একসঙ্গে। আর্শদীপ টি২০ বিশ্বকাপের প্রথম ২ ম্যাচে খেললেও, পাকিস্তান ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি। সিরাজও মুম্বইয়ে আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ৩ উইকেট নিলেও তিনি পাকিস্তান ম্যাচে খেলেননি।

ব্যাটিং বিভাগে ওপেনার অভিষেক শর্মার জায়গায় কাউকে খেলানো হবে, না অন্য কাউকে সুযোগ দেওয়া হবে কিনা, তা নিয়ে দ্বিধাগ্রস্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আইসিসির টি২০ ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকলেও অভিষেকের বর্তমান ফর্ম খুব খারাপ। গত ৬টি ম্যাচের মধ্যে ৪টিতে কোনও রান পাননি তিনি। চলতি টি২০ বিশ্বকাপে আমেরিকা ও পাকিস্তানের বিরুদ্ধে দু’‌টো ম্যাচেই শূণ্য রানে আউট হয়েছেন। এখন হল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার চাপমুক্ত ম্যাচে অভিষেককে আর একটা সুযোগ টিম ম্যানেজমেন্ট দিতেই পারে, ফর্মে ফিরে পেতে। অন্যদিকে, তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল বল হাতে মুন্সিয়ানা দেখালেও ব্যাটিংয় এখনও তেমন কিছু করতে পারেননি। ভারতীয় শিবিরের আশা, হল্যান্ড ম্যাচে নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরবেন তাঁরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *