Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ২০১ রানে প্রতিপক্ষকে পরাজিত করা সহজ কাজ নয়। যদিও দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধ ভারতীয় ক্রিকেট দলের জয় প্রত্যাশিতই ছিল। অনূর্ধ্ব-১৯ আয়ারল্যান্ড টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল সাত উইকেট হারিয়ে ৩০১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১০০ রানেই শেষ হয়ে যায় আইরিশদের ব্যাটিং।

এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন আদর্শ সিং ও আর্শিন কুলকার্নি। দুজনের ব্যাট থেকে আসে ১৭ ও ৩২ রান। যা ভিত গড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এর আসল ঝোড়ো ব্যাটিং করতে শুরু করেন দলের তৃতীয় ও চতুর্থ নম্বরে নামা দুই ব্যাটার। মুশির খান রান আউট হওয়াার আগে ১০৬ বলে ৯টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৮ রানের ইনিংস খেলেন। অন্যদিকে তাঁকে যোগ্য সঙ্গত অধিনায়ক উদয় সাহারানের। তিনি ৭৫ রানের ইনিংস খেলেন।

প্রথম চার জন ব্যাটারই ভারতকে বড় রানে পৌঁছে দিয়েছিল। এর পর আরাবল্লী অবনিশ ২২, প্রিয়াংশু মোলিয়া ২ ও মুরুগান অভিষেক কোনও রান না করে প্যাভেলিয়নে ফিরে যান। ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন সচিন ধাস। নির্ধারিত ওভারে যখন ভারতের ব্যাটিং শেষ হয় তখন আয়ারল্যান্ডের সামনে ৩০২ রানের পাহাড়ের লক্ষ্য। আয়ারল্যান্ডের হয়ে তিন উইকেট নেন অলিভার রিলে। দুই উইকেট নেন জন ম্যাকনেলি ও একটি উইকেট নেন ফিন লুটোন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল আইরিশদের ব্যাটিং। দুই ওপেনার জর্ডন নিল ১১ ও রায়ান হন্টার ১৩ রান করে আউট হয়ে যান। এর পরের ছয় ব্যাটসম্যানের কেউই ১০ রানে পৌঁছতে পারেননি। কিয়ান হিল্টন ৯, ফিলিপাস ০, স্কট ২, কসগ্রেভ ৩, ম্যাকনেলি ০, কার্সন ০ রানে আউট হন। এর পর কিছুটা চেষ্টা করেন দলের লোয়ার অর্ডার। অলিভারের ১৫ ও ড্যানিয়েলের অপরাজিত ২৭ রান ইনিংস দলকে ১০০ রানে পৌঁছতে সাহায্য করে। ৭ রানে আউট হন ফিন।

ভারতের হয়ে বল হাতে সফল সবাই। চার উইকেট নেন নমন তিওয়ারি। তিন উইকেট নেনসৌমি পাণ্ডে. একটি করে উইকেট নেন ধনুশ গৌরা, মুরুগান অভিষেক ও উদয় সাহারান। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা হয়েছেন মুশির খান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *