Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি২০ সহজেই জিতে নিল ভারত। রবিবার তিরুবনন্তপুরমে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় তৈরি করে ভারতীয় ক্রিকেট দল। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়ে ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। ওপেনিং জুটিতে ৭৭ রান তোলে ভারত। যশস্বী জয়সওয়াল ৫৩ রানে আউট হওয়ার পর রুতুরাজের সঙ্গে ভারতের ব্যাটিংয়ে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঈশান কিষান।

৭৭ রানে প্রথম উইকেট পড়ার পর ভারতের যখন দ্বিতীয় উইকেট তুললতে সক্ষম হয় অস্ট্রেলিয়া তখন ভারতের রান পৌঁছে গিয়েছে ১৬৪-তে। ঈশান ফেরেন ৫২ রানে। রুতুরাজের ব্যাট থেকে আসে ৫৮ রান। এর পর সূর্যকুমার যাদব ১৯ রান করে আউট হন। রিংকু সিং ৯ বলে ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। সাত রানে অপরাজিত থাকেন তিলক ভর্মা। ভারতীয় টপ অর্ডার ও মিডল অর্ডারের দাপটে ভারত ২০ ওভারে থামে ২৩৫-৪-এ।

অস্ট্রেলিয়ার হয়ে তিন উইকেট নেন নাথান এলিস. এক উইকেট নেন মার্কাাস স্তইনিস।কিন্তু জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও বড় রানের মতো করতে পারেনি অজিরা। স্টিভ স্মিথ ১৯, ম্যাথু শর্ট ১৯, জোশ ইঙ্গলিশ ২ ও গ্লেন ম্যাক্সওয়েল ১২ রানে আউট হয়ে যান। এর পর কিছুটা ব্যাট হাতে লড়াই করেন মার্কাস স্তইনিস ওটম দাভিদ। স্তইনিস ৪৫ ও দাভিদ ৩৭ রান করে আউট হওয়ার পর আর কেউই তেমনভাবে লড়াই দিতে পারেননি ভারতীয় বোলিংয়ের সামনে।

ম্যাথু ওয়েড 42 ও তনভীর সংঘা ২ রান করে অপরাজিত থাকেন। সিন অ্যাবট ১, নাথান এলিস ১, অ্যাডাম জাম্পা ১ রান কর আউট হন। ২০ ওভারে অস্ট্রেলিয়া থামে ১৯১-৯-এ। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও রবি বিষ্ণোই। একটি করে উইকেট ননেন অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার। ভারত ৪৪ রানে দ্বিতীয় টি২০ জিতে নেয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *