অলস্পোর্ট ডেস্ক: ভারত-বাংলাদেশ মহিলা ক্রিকেট-এর শেষ একদিনের ম্যাচ ড্র হলেও তা নিয়ে বিতর্ক চলছেই। আম্পায়ারিং নিয়েে চূড়ান্ত বিরক্ত ভারতীয় দলের ক্যাপ্টেন মাঠেই প্রতিক্রিয়া জানান। এর পর সাংবাদিক সম্মেলনে এসে সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনার গলাতেও শোনা যায় একই সুর। হরমনপ্রীত কৌর আউটের পর মাঠেই উইকেট ভেঙে ফেলেন রাগে। অন্যদিকে মন্ধানা শনিবার বিতর্কিত সিদ্ধান্তের জন্য বাংলাদেশি আম্পায়ার মহম্মদ কামরুজ্জামান এবং তানভীর আহমেদের প্রভূত সমালোচনা করেন সাংবাদিক সম্মেলনে।
এদিন উভয় দলই ২২৫ রান করে সিরিজের শেষ ম্যাচে। তার আগে সিরিজ ছিল ১-১। বিতর্কের শুরু হরমনপ্রীতের লেগ-বিফোর আউট নিয়ে। নাহিদা আকতারের বলে সুইপ করার চেষ্টা করার সময় তিনি আউট হন। তাঁর দাবি বল প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছিল। এর পর তিনি মাঠ ছাড়ার সময় রাগে স্টাম্প ভেঙে দেন এবং ম্যাচের পর আম্পায়ারিংকে “দুঃখজনক” বলে অভিহিত করেন।
“আপনি কী ভেবেছিলে?” আম্পায়ারিং নিয়ে প্রশ্ন করা হলে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন মন্ধানা। “যে কোনও ম্যাচে, কখনও কখনও এমন হয় যে আপনি এই ধরণের ঘটনার সঙ্গে সত্যিই খুশি হতে পারেন না। বিশেষ করে যখন এই সিরিজে কোনও ডিআরএস নেই,” মন্ধনা বলেন।
“আমরা একটু ভাল আশা করি — আমি এটাকে আরও ভালো ভাবে বলতে পারি, কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে আম্পায়ারিংয়ের আরও ভাল যোগ্যতা হওয়া উচিত, কারণ কিছু সিদ্ধান্তে এটি খুব স্পষ্ট ছিল, বল প্যাডে আঘাত করলে দ্বিতীয়বার ভাবা হয়নি। এমনকি কোনও ভাবনা-চিন্তা ছাড়াই আঙুল উঠে গিয়েছে,” মন্ধানা আরও বলেন।
মন্ধানা জানান তিনি আশা করেন পরবর্তীতে নিরপেক্ষ আম্পায়ার দিয়ে খেলা হবে। তিনি বলেন, “আমি নিশ্চিত যে আইসিসি, বিসিবি এবং বিসিসিআই অবশ্যই এটি নিয়ে আলোচনা করবে, হতে পারে আমাদের একটি নিরপেক্ষ আম্পায়ারিং সিস্টেম রয়েছে যাতে আমরা এখানে এই আলোচনায় বসে না থাকি, সম্ভবত আমরা ক্রিকেট এবং ক্রিকেট-ভিত্তিক প্রশ্নগুলিতে ফোকাস করতে পারি।”
যদিও হরমনপ্রীতের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর এই কাজ ‘স্পিরিট অফ ক্রিকেট’-এর পরিপন্থী হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে মন্ধনা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাননি। মান্ধানা আত্মরক্ষার ঢঙে বলেছেন, “মাঠে যা ঘটেছিল তা খেলার অংশ। এরকম অতীতে পুরুষদের ক্রিকেটে অনেক দেখা গিয়েছে। যখন আপনি ভারতের হয়ে খেলবেন, আপনি ম্যাচ জিততে চাইবেন। এটি মুহূর্তের উত্তেজনায় ঘটে, কিন্তু আমি মনে করি আউটের (তার বিরুদ্ধে) সিদ্ধান্তে সত্যিই খুশি ছিল না। তাকে আউট করা হয়েছিল এবং সে অনুভব করেছিল যে সে আউট ছিল না,” তিনি যোগ করেন সঙ্গে হরমনপ্রীতের সপক্ষেও কথা বলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
