Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: টি২০ সিরিজ এখন অতীত। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১-এ জিতে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। দলের যুব তারকাদের নিয়ে তৈরি দল ভারতকে সাফল্য এনে দেওয়ার পর এবার পালা ভারতের সিনিয়রদের। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে বৃহস্পতিবার নাগপুরে সহজ জয় তুলে নিল ভারত। এদিন টস জিতে ভারতকে প্রথমে ফিল্ডিং করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক। যদিও টসের পর রোহিত স্পষ্টই জানিয়ে দেন, তাঁদের প্রথমে বল করারই পরিকল্পনা ছিল তাই টস না জিতলেও সমস্যা নেই। তবে এদিন সব আশায় জল ঢেলে খেলতে নামলেন না বিরাট কোহলি। সঙ্গে অবশ্য প্রাপ্তি যোগও থাকল ভারতীয় ফ্যানদের জন্য। দেশের ওডিআই দলের হয়ে এই ম্যাচে এক সঙ্গে অভিষেক হয়ে গেল যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার। আর সেই ম্যাচ চার উইকেটে জিতে সিরিজে ১-০-তে এগিয়ে গেল ভারত।

অধিনায়ক রোহিত জানিয়ে দিলেন, চোটের জন্যই তাঁকে এই ম্যাচে দলে রাখা হয়নি। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভাল হয়নি ইংল্যান্ডের। দুই ওপেনার ফিল সল্ট ২৬ বলে ৪৩ ও বেন ডাকেটের ৩২ রানের সৌজন্যে ওপেনিং জুটিতে ৭৫ রান তোলে ইংল্যান্ড। কিন্তু তার পরই পর পর উইকেট হারিয়ে কিছুটা ব্যকফুটে চলে যায় ইংল্যান্ডের ব্যাটিং। ফিল সল্ট রান আউট হওয়ার পর হর্ষিত রানা এক ওভারে তৃতীয় বলে ফেরান বেন ডাকেট ও ষষ্ঠ বলে ফেরান হ্যারি ব্রুককে। ব্রুক এদিন রানের খাতা খুলতে পারেননি।

এখান থেকে ইংল্যান্ড ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক জস বাটলার ও জ্যাকব বেথেল। দু’জনের ব্যাট থেকেই আসে হাফ সেঞ্চুরি। বাটলার ৫২, বেথেল ৫১ রানে আউট হন। তার আগেই ১৯ রান করে ফিরেছেন জো রুট।  এছাড়া লিয়াম লিভিংস্টোন ৫, ব্রাইডন কার্স ১০, আদিল রশিদ৮ ও সাকিব মাহমুদ ২ রান করে প্যাভেলিয়নে ফেরেন। ২১ রানে অপরাজিত থাকেন জোফরা আর্চার। ৪৭.৪ ওভারে ২৪৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হর্ষিত রানা ও রবীন্দ্র জাডেজা। অভিষেকেই বাজিমাত করলেন হর্ষিত। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। জিততে হলে ভারতকে করতে হবে ২৪৯ রান।  সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ভারতীয় ব্যাটিং। দুই ওপেনার রোহিত শর্মা ২ ও যশস্বী জয় সওয়াল ১৫ রান করে আউট হয়ে গেলেন। এর পর ১৯-২ থেকে ভারতের তৃতীয় উইকেট পড়ল ১১৩ রানে। শুরুতে সমস্যায় পড়লেও পাড়ের তিন ব্যাপার ঢেকে দিলেন দুই ওপেনারের ব্যাটিং ব্যর্থতা।

দলের হয়ে এদিন ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন সহঅধিনায়ক শুভমখন গিল। তাঁর ব্যাট থেকে ১৪টি বাউন্ডারিসহ এল ৮৭ রান। তির আগেই অবশ্য হাফ সেঞ্চুরি হাঁকিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে জবাব দিয়েছেন শ্রেয়াস আইয়ার। ৩৬ বলে ন’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির সৌজন্যে তিনি করলেন ৫৯ রান। তাঁর ফর গিলের সঙ্গে লড়াইকে এগিয়ে নিয়ে গেলেন অক্ষর প্যাটেল। ৫২ রানের ইনিংস খেললেন তিনি। এর পর মাত্র ২ রানে ফেরেন কেএল রাহুল। হার্দিক পাণ্ড্যে ৯ ও রবীন্দ্র জাডেজা অপরাজিত থাকলেন। ৩৮.৪ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৫১ রান তুলে নিল ভারত।

ইংল্যান্ডের হয়ে দুটো করে উইকেট নিলেন সাকিব মাহমুদ ও আদিল রশিদ। একটি করে উইকেট নিলেন জোফরা আর্চার ও জ্যাকব বেথেল। ম্যাচের সেরা হলেন শুভমান গিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *