Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: হায়দরাবাদের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট আশা জাগিয়েই শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে বড় রানে পৌঁছে ব্যর্থ ব্রিটিশরা। প্রথমে ব্যাট করে ৬৪.৩ ওভারে ২৪৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং। প্রথম দিনই রান তাড়া করতে নেমে পড়তে হয় ভারতকে। ভারতীয় বোলারদের দাপটে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা এখনও পর্যন্ত ভারতের দখলেই রয়েছে। প্রথম দিনের শেষে ভারত থামে ১১৯-১-এ।, প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ১২৭ রানে পিছিয়ে।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার জাক ক্রলি ২০ ও বেন ডাকেত ৩৫ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে এক রান করেন অলি পপ। এর পর জো রুট ২৯, জনি বেয়ারস্টটো ৩৭ রান করে আউট হয়ে যান। উল্টোদিকে তখন তাঁদের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই লড়ছিলেন অধিনায়কবেন স্টোকস। আউট হওয়ার আগে ৭০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া বেন ফোকস ৪, রেহান আহমেদ ১৩, টম হার্টলি ২৩, মার্ক উড ১১ রান করে আউট হয়ে যান। ২৪৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

ভারতের হয়ে বল হাতে মহম্মদ সিরাজ ছাড়া সকলেই উইকেট তুলে নেন। সব থেকে সফল রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দু’জনেই তিনটি করে উইকেট নেন। এছাড়া দুটো করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল। জবাবে ব্যাট করতে নেমে আরও একবার নিজের জাত চেনান যশস্বী জয়সওয়াল। ৭০ বলে ৭৬ রান করে অপরাজিত রয়েছেন তিনি। তিনটি ওভার বাউন্ডারি ও ন’টি বাউন্ডারি হাঁকান তিনি।

ওপেন করতে নেমে এদিন ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২৪ রান করে দলগত ৮০ রানে আউট হন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন শুবমান গিল। ৫ রান করে অপরাজিত রয়েছেন তিনি। প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারতের বড় রানের লক্ষ্য পূরণে বড় ভূমিকা নিতে পারেন যশস্বী ও শুবমান। ২৩ ওভাারে এক উইকেট হারিয়ে ১১৯ রান করে প্রথম দিন শেষ করল ভারত। ইংল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *