অলস্পোর্ট ডেস্ক: যে পিচে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনই মাত্র ২৪৬ রানে ধরাশায়ী হয়েছিলেন ব্রিটিশরা সেই পিচেই ৪০০ রানের গণ্ডি পেরিয়ে গেল মেন ইন ব্লুরা। তবে প্তম দিন দারুণ শুরু করে দ্বিতীয় দিনের শুরুতেই হতাশ করলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৪৬ রানের লক্ষ্যে প্রথম দিনই ব্যাট করতে নেমে পড়েছিল ভারত। দিনের শেষে ভারত ছিল ১১৯-১। ৭৬ রানে যশস্বী ও ও ১৪ রানে শুবমান গিল ব্যাট করছিলেন। কিন্ত দ্বিতীয় দিনের শুরুতে দুই ব্যাটারকে ফিরে যেতে হয় প্যাভেলিয়নে। কিন্তু অন্য ব্যাটারদের দাপটে দ্বিতীয় দিনের শেষে ভারত ৪২৭-৭।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মাত্র ৪ রানই করতে পেরেছিলেন যশস্বী। ৯ রান যোগ করেন শুবমান। প্রথম দিনই ২৪ রানে আউট হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। দ্বিতীয় দিনের শুরুতে ৮০ রানে যশস্বী ও ২৩ রানে শুবমান ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হালল ধরেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজা। চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রাহুল। পাঁচে নেমে ৩৫ রান করে শ্রেয়াস আইয়ার আউট হয়ে যাওয়ার পর রাহুলের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন রবীন্দ্র জাডেজা।
এদিন ভারতের তিনজন সেঞ্চুরির কাছে পৌঁছলেও তাঁদের মধ্যে দুই জন তা হাতছাড়া করেছেন ইতিমধ্যেই। তবে এখনও আশা দেখাচ্ছেন জাডেজা। লোকেশ রাহুল ১২৩ বলে৮৬ রান করে আউট হন। ৮১ রাানে অপরাজিত রয়েছেন জাডেজা। টেস্টের তৃতীয় দিন একটা সেঞ্চুরির মুখ দেখা যেতেই পারে। এছাড়া শ্রীকর ভারত ৪১ রানে ও রবিচন্দ্রন অশ্বিন ১ রানে আউট হন। ৩৫ রানে অপরাজিত রয়েছেন অক্ষর প্যাটেল। তৃতীয় দিন ভারত হাতে তিন উইকেট ও ৪২১ রান নিয়ে খেলতে নামবে।
আপাতত প্রথম ইনিংসে ১৭৫ রানে এগিয়ে রয়েছে ভারত। ইংল্যান্ডের হয়ে জোড়া উইকেট নিয়েছেন টম হার্টলি ও জো রুট। একটি করে উইকেট নিয়েছেন জ্যাক লিচ ও রেহান আহমেদ। ভারতের হয়ে এখনও ব্যাট করতে নামা বাকি রয়েছে যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
