Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড শেষ টেস্ট ছিল ব্রিটিশদের কাছে সম্মানের। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের। যা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই ৩-১-এ জিতে নিয়েছে ভারত। পঞ্চম টেস্ট ধর্মশালায় হওয়ায় আবহাওয়ার কারণে তা হওয়া নিয়ে একটা সংশয় শুরু থেকে থাকলেও নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়েই তা শুরু হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। টসের পরে ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁদের এই সিদ্ধান্তকে স্বীকৃতি জানিয়ে বলেন, তিনি টস জিতলেও প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন।  কিন্তু প্রথমে ব্যাট করে খুব একটা লাভ হল না ইংল্যান্ডের।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭.৪ ওভার ব্যাট করে ২১৮ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। একমাত্র ওপেনার জ্যাক ক্রলি ৭৯ রান করে কিছুটা ভরসা দেন। আর কেনও ব্যাটারই ৩০ রানের গণ্ডি পার করতে পারেননি। বেন ডাকেট ২৭, ওলি পপ ১১। জো রুট ২৬, জনি বেয়ারস্টো ২৯, বেন স্টোকস ০, বেন ফোকস ২৪, টম হার্টলি ৬, মার্ক উড ০, জেমস অ্যান্ডারসন ০ রান করে আউট হন। ১১ রানে অপরাজিত থাকেন শোয়েব বশির। ভারতীয় স্পিন আক্রমণের সামনে রীতিমতো মখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং।

ভারতের হয়ে বল হাতে পেসাররা কিছু করতে না পারলেও স্পিনাররা বাজিমাত করেন এদিন। যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে এদিন খালি হাতেই ফিরতে হল। অন্যদিকে পাঁচ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। তাঁর পিছনেই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চার উইকেট আসে তাঁর দখলে। পিছিয়ে থাকেননি রবীন্দ্র জাডেজা। এক উইকেট নেন তিনি। টি ব্রেকের আগেই ইংল্যান্ডের ব্যাটিং গুটিয়ে গেলে ভারতের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে ‌নেমে পড়েন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা।  

পঞ্চম টেস্টের প্রথম দিনই ইংল্যান্ডের ২১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পড়ে ভারত। ওপেন করতে নেমে ৫৮ বলে ৫৭ রান করে আউট হন ওপেনার যশস্বী জয়সওয়াল। ৫২ রানে অপরাজিত রয়েছেন আর এক ওপেনার অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সঙ্গে ২৬ রান করে ক্রিজে রয়েছেন শুভমান গিল। দিনের শেষে ভারত ৩০ ওভারে ১৩৫-১।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *