Cart Total Items (0)

Cart

All Sports
রোহিত শর্মা

অলস্পোর্ট ডেস্ক:  বৃষ্টি পিছু ছাড়ল না ভারত-নেপাল ম্যাচেরও। মাঝে মাঝেই এসে ম্যাচ বন্ধ করতে বাধ্য করল। যার ফলে একটা সময় ম্যাচ এসে দাঁড়াল ২৩ ওভারের। এদিকে দেখতে গেলে ভারতের বিরুদ্ধে নেহাৎই কম রান করেনি নেপালের মতো সদ্যজাত ক্রিকেট খেলিয়ে দেশ। নেপাল যদিও পুরো ওভার খেলার সুযোগ। পাকিস্তান ম্যাচেও দেখা গিয়েছিল প্রথম ইনিংসটা এক, দু’বার আটকে গেলেও ওভার শেষ করার সময় পেয়েছে। কিন্তু বেলা যতই বেড়েছে আবহাওয়া ততই খারাপ হয়েছে। পাকিস্তান ম্যাচে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরুই করা সম্ভব হয়নি। এক্ষেত্রে যদিও ভারত ব্যাট করতে নেমেছে। তবে কমিয়ে দেওয়া হয়েছে ওভার। ডিএলএস মেথডে ২৩ ওভারে ভারত

এদিন ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে ৪৮.২ ওভারে ২৩০ রান তোলে নেপাল। দলের দুই ওপেনার কুশল ভুতের্ল ৩৮ ও আসিফ শেখ ৫৮ রানের ইনিংস খেলে দলের ভিত তৈরি করে দেন। এর পর ব্যাট হাতে পর পর ব্যর্থ হন ভীম শারকি (৭), রোহিত পডেল (৫), কুশল মাল্লা (২)।

এখান থেকেই কিছুটা নেপাল ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন গুলশন ঝা, দীপেন্দ্র সিং ও সোমপাল কামি। তিন জনের ব্যাট থেকে আসে ২৩, ২৯ ও ৪৮ রান। ভাল শুরু হওয়ার কারণে মাঝে কিছুটা ধাক্কা খেলেও ভারতের সামনে লড়াই করার মতো রান তুলতে সক্ষণ হয় নেপাল। ভারতের হয়ে বল হাতে কুলদীপ যাদব ছাড়া সকলেই উইকেট তুলে নেন। তিনটি করে উইকেট নেনমহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হার্দিক পাণ্ড্যে ও শার্দুল ঠাকুর।

জবাবে ব্যাট করতে নেমে মাঝ পথে বৃষ্টির জন্য আবার বন্ধ হয়ে যায় খেলা। ভারতের ব্যাটিং শুরুর আগে এবং ব্যাটিংয়ের মাঝেও বৃষ্টির জন্য বন্ধ থাকে খেলা। স্থানীয় সময় ৮.১৮ থেকে খেলা বন্ধ থাকে ১০.১৫ পর্যন্ত। প্রাথমিকভাবে ২০ ওভারের ম্যাচের জন্য কাট-অফ টাইম ১.২০। কিন্তু তার পাঁচ মিনিট আগেই খেলা শুরু করা সম্ভব হয়। ১০.১৫-তে খেলা শুরু হওয়ায় ডিএলএস মেথডে ২৩ ওভারে ভারতের টার্গেট দাঁড়ায় ১৪৫ রান।

এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমে শুরুটা ভালই করে দেন রোহিত শর্মা ও শুবমান গিল। শেষটাও করেন দুই ওপেনার। দু’জনের ব্যাট থেকেই আসে হাফ সেঞ্চুরি। কোনও উইকেট নিতে পারেনি নেপাল। ২০.১ ওভারে বাউন্ডারি হাঁকিয়ে জয় এনে দিলেন গিল। জিততে হলে দরকার ছিল ১৪৫ রান। বাউন্ডারির সৌজন্যে ১৪৭ রান তুলে নেয় ভারত। রোহিত শর্মা ৫৯ বলে ছ’টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৪ রান করে অপরাজিত থাকেন। শুবমান গিল ৬২ বলে অপরাজিত ৬৭ রান করেন। তাঁর এই ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। তবে জিতলেও ভারতের  ফিল্ডিং নিয়ে ভাবতে হবে কোচকে। এদিন একাধিক ক্যাচ নষ্ট করেন ভারতের ফিল্ডাররা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *