Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শেষ পর্যন্ত মান রাখলেন শুভমান গিল। মানরক্ষার টেস্টের প্রথম দিনই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চার উইকেট চলে গিয়েছিল ভারতের। দুই ওপেনার থেকে বিরাট কোহলির রান আউট আলোচনার কেন্দ্রে থাকলেও প্রথম দিনের শেষে আসার আলো ছিলেন শুভমান। দ্বিতীয় দিন তিনিই দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেন। অল্পের জন্য হাতছাড়া হল সেঞ্চুরি। তাঁকে যোগ্য সঙ্গত ঋষভ পন্থের। যার ফল প্রথম ইনিংসে ভারত থামল ২৬৩ রানে। দ্বিতীয় দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়ল নিউজিল্যান্ড। দিনের শেষে কিউইরা ১৭১-৯।

তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ২৩৫ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। ভারতের সামনে বড় রানের সুযোগ থাকলেও প্রথম দিন ৮৬ রানে চার উইকেটে থেমেছিলেন রোহিত শর্মারা। দিনের শেষে ক্রিজে ছিলেন গিল ও পন্থ। তাঁরাই যা দলকে ভরসা দিলেন। প্রথম দিন যশস্বী জয়সওয়াল ৩০, রোহিত শর্মা ১৮, মহম্মদ সিরাজ ০ ও বিরাট কোহলি ৪ রান করে আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় দিন গিল ৩১ ও পন্থ ১ রান সঙ্গে নিয়ে ব্যাট করতে নামেন। ৮৪-৪ থেকে দলের রানকে তাঁরা ১৮০-তে নিয়ে যান। গিলথামেন ৯০ রানে। পন্থ করেন ৬০ রান। এছাড়া রবীন্দ্র জাডেজা ১৪, সরফরাজ খান ০, রবিচন্দ্রন অশ্বিন ৬ ও আকাশদীপ সিং ০ রানে আউট হন। ৩৮ রানে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর।

নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট তুলে নেন আজাজ প্যাটেল। একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস ও ইশ সোধি। এর পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ভারতীয় বোলারদের দাপটে বড় ধাক্কা খায় নিউজিল্যান্ডের ব্যাটিং। প্রথম ইন‌িংসং ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ৪ উইকেট তুলে নিয়েছেন জাডেজা। নিউজিল্যান্ডের এখনও ১ উইকেট বাকি রয়েছে আর ১০ উইকেট থেকে ১ উইকেট দূরে জাডেজা। ম্যাচের তৃতীয় দিন জাডেজার ১০ উইকেটের নামে লেখা হতেই পারে। এছাড়া ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট আকাশদীপ ও ওয়াশিংটন সুন্দরের।

এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ১ ও ডেভন কনওয়ে ২২ রানে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ৫১ রানের ইনিংস খেলেন উইল ইয়ং। এছাড়া রাচিন রবীন্দ্র ৪, ড্যারেল মিচেল ২১, টম ব্লান্ডেল ৪, গ্লেন ফিলিপস ২৬, ইশ সোধি ৮, ম্যাট হেনরি ১০ রান করে আউট হন। ৭ রানে অপরাজিত থাকেন আজাজ প্যাটেল। ১৭১-৯-এ দিন শেষ করে নিউজিল্যান্ড। দিনের শেষে ভারতের থেকে ১৪৩ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *