অলস্পোর্ট ডেস্ক: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন পরির্বতন হওয়া নিশ্চিত ছিলই। সেই মতো দিন-ক্ষণ জানিয়ে দেওয়া হল। ভারত ও পাকিস্তানের প্রাথমিকভাবে ১৫ অক্টোবর একে অপরের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি এখন একদিন এগিয়ে ১৪ অক্টোবর হবে। একটি ম্যাচের দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবে বদলে ফেলতে হয়েছে বেশ কয়েকটি ম্যাচের দিন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের খেলা-সহ আরও আটটি ম্যাচ পুনঃনির্ধারিত হয়েছে, যা এখন ১১ নভেম্বরের পরিবর্তে ১২ নভেম্বর হবে।
“এই বছরের আইসিসি ওডিআই পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটির দিন দিনে পুনর্নির্ধারিত করা হয়েছে, অপর আটটি ম্যাচের দিনও পরিবর্তন করা হয়েছে,” আইসিসি এক বিজ্ঞপ্তিতে বলেছে৷ ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর রবিবার আহমেদাবাদে। তবে স্থানীয় পরবের জন্য সেদিন নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে বলেই এই দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হল।
“ফলস্বরূপ, দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি শনিবার, ১৪ অক্টোবর থেকে সরিয়ে ২৪ ঘন্টা পরে রবিবার, ১৫ অক্টোবর খেলা হবে,” বিবৃতিতে যোগ করা হয়েছে।
হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ ১২ অক্টোবর বৃহস্পতিবার থেকে সরিয়ে এখন মঙ্গলবার ১০ অক্টোবর এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে লখনউতে ম্যাচটি ২৪ ঘন্টা এগিয়ে ১২ অক্টোবর বৃহস্পতিবার খেলা হবে ১৩ অক্টোবরের বদলে।
একইভাবে, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের খেলাটি মূলত ১৪ম্যাচট অক্টোবর চেন্নাইয়ে একটি দিনের ম্যাচ হিসাবে হওয়ার কথা ছিল এবং এখন এটি ১৩ অক্টোবর শুক্রবার হবে এবং ম্যাচ দিনের বদলে বিন-রাতের হবে।
টুর্নামেন্টের প্রাথমিক পর্যায় থেকে সূচিতে পরিবর্তন আনা হয়েছে ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের সময়েও। এই ম্যাচটি প্রাথমিকভাবে দিন-রাতের ছিল এবং এখন এটি শুরু হবে সকাল ১০.৩০ (স্থানীয় সময়)-এ।
লিগ পর্বের শেষের দিকে ১২ নভেম্বর রবিবারের জোড়া এনকাউন্টার এক দিন আগে শনিবার, ১১ নভেম্বরে সরানো হয়েছে। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান পুণেতে (সকাল ১০.৩০) এবং কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। (দুপুর ২)।
এদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের শেষ লিগের খেলাটি এখন ১১ থেকে ১২ নভেম্বরে স্থানান্তরিত হয়েছে। দিন-রাতের এই ম্যাচটি হবে বেঙ্গালুরু৷
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
