Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: আগামী ১০ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। খেলা হবে কলম্বোতে। এই ম্যাচে তুমুল বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার একটা সম্ভবনা থেকেই যাচ্ছে। গ্রুপ ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছিল। এই ম্যাচ যাতে আবার না ভেস্তে যায় তার ব্যবস্থাই নেওয়া হল এবার।  

বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যেতে পারে সেই কথা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হল। বৃষ্টির কারণে এই ম্যাচ প্রথমদিন যদি ভেস্তে যায়, তাহলে রিজার্ভ ডে-তে এই ম্যাচের আয়োজন করা হবে। এই সিদ্ধান্তে ভারত এবং পাকিস্তান দুই দেশের ক্রিকেট সমর্থকরা যথেষ্ট আনন্দ পেয়েছেন।

এসিসি থেকে জানানো হয়েছে, ‘‘১০ সেপ্টেম্বর বৃষ্টির কারণে ম্যাচ না হলে ১১ সেপ্টম্বর সেই ম্যাচ হবে। এক্ষেত্রে দর্শকরা যে টিকিট কেটেছেন তা যেন নষ্ট না হয়। ম্যাচ রিজার্ভ ডে পর্যন্ত গড়ালে সেই দিন সেই টিকিটই ব্যবহার যাবে।’’

ভারত-পাকিস্তান ম্যাচেই একমাত্র রিজার্ভ ডে রাখা হয়েছে। শ্রীলঙ্কায় আয়োজিত সুপার চারের অন্য কোনও ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকবে না।

এসিসি থেকে জানানো হয়েছে, ‘‘সুপার চারে ভারত-পাকিস্তান ম্যাচে একটা রিজার্ভ ডে রাখা হয়েছে। কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। ১০ সেপ্টেম্বর কোনওভাবে ম্যাচ ভেস্তে গেলে সেই ম্যাচ পরের দিন ১১ সেপ্টেম্বর খেলা হবে।’’

১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল হবে শ্রীলঙ্কায়। বৃষ্টির কথা মাথায় রেখেই ফাইনাল ম্যাচের দিনও একটি রিজার্ভ ডে রাখা হয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *