অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। আহমেদাবাদে ১৫ অক্টোবর এই ম্যাচ হওয়ার কথা। কিন্তু নবরাত্রির জন্য নিরাপত্তার কথা ভেবে সেইদিন ম্যাচ না রাখার নির্দেশ দিয়েছে দেশের নিরাপত্তা সংস্থা। সেই মতো ম্যাচ একদিন এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছিল। তবে একটি ম্যাচের দিন বদল মানে অনেককিছুর বদল করতে হবে। তবে যা খবর পাকিস্তান ১৪ অক্টোবর খেলতে রাজি হয়েছে। পিসিবি তার দু’টি ম্যাচের দিন পরিবর্তনের প্রস্তাবিত আইসিসি এবং বিসিসিআইয়ের সঙ্গে একমত হয়েছে। পাকিস্তান হায়দরাবাদে ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে যার ফলে ভারতের বিরুদ্ধে খেলার আগে তিন দিনের থাকছে। আহমেদাবাদে নবরাত্রি উৎসব খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষ এই উৎসবে যোগ দেন। নিরাপত্তা মোতায়েন সংক্রান্ত সমস্যার কারণে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির দিন পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হল।
আইসিসি এবং বিসিসিআই আহমেদাবাদে পাকিস্তানের দুটো ম্যাচের দিন পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছিল পিসিবির কাছে। যা খবর তাতে পিসিবি এই পরিবর্তনের সঙ্গে সহমত হয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), দ্রুত নতুন সময়সূচী প্রকাশ করবে কারণ মনে করা হচ্ছে অন্যান্য দলের কয়েকটি ম্যাচও এই দুই পরিবর্তনের কারণে বাধ্য হয়ে পরিবর্তিত করতে হবে।
আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর জন্য পাকিস্তানের বর্তমান সময়সূচী: ৬ অক্টোবর – বনাম নেদারল্যান্ডস (হায়দরাবাদ), ১২ অক্টোবর – বনাম শ্রীলঙ্কা (হায়দরাবাদ), ১৫ অক্টোবর – বনাম ভারত (আহমেদাবাদ), ২০ অক্টোবর – বনাম অস্ট্রেলিয়া (বেঙ্গালুরু), ২৩ অক্টোবর – বনাম আফগানিস্তান (চেন্নাই), ২৭ – অক্টোবর বনাম দক্ষিণ আফ্রিকা (চেন্নাই) , ৩১ – অক্টোবর বনাম বাংলাদেশ (কলকাতা), ৪ – নভেম্বর বনাম নিউজিল্যান্ড (বেঙ্গালুরু)।
একটি সাক্ষাৎকারে, যখন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার কপিল দেবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ঘিরে ‘অত্যধিক চাপ’ আছে কি না তাতে তিনি খেলার একটি ভিন্ন দিক তুলে ধরেন, ব্যাখ্যা করেন যে এই ধরনের গেমগুলির চাপ আসলে কোথা থেকে আসে।
“চাপ কী? আপনি যখন বলের মুখোমুখি হন তখন চাপ আসে না। এটি তৈরি হতে শুরু করে যখন আপনার ওয়েটার আপনাকে কফি দেয় এবং বলে, “পাকিস্তান সে নাহি হারনা (পাকিস্তানের কাছে হেরে যাবেন না)”। তাই এভাবেই চাপ ছড়িয়ে পড়ে,” কপিল বলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
