অলস্পোর্ট ডেস্ক: কেপটাউনে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত দ্বিতীয় ম্যাচ লেখা থাকবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে। যে ম্যাচ দু’দিনে জিতে সিরিজ ড্র করল ভারত। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ইনিংস এবং ৩২ রানে হারের পর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অনেকেই। তবে তার জবাব দিতে ভারতীয় ক্রিকেট দলের বেশি সময় লাগেনি। পুরো টেস্ট ম্যাচটি খেলা হল ১০৭ ওভারের। পাঁচ সেশনেরও কম সময়ে, ভারত ম্যাচটি সাত উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করল। ১৩ বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকাতে তাদের প্রথম সিরিজ ড্র।
এর সঙ্গে আরও একটি রেকর্ডে নাম লিখিয়ে নিল এই ম্যাচ। এটি এখনও পর্যন্ত সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ (বলের সংখ্যার দিক থেকে) ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে।
এর আগে, ফলাফল-সহ সংক্ষিপ্ততম টেস্ট অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ১৯৩২ সালে মেলবোর্নে খেলা হয়েছিল। ১০৯.২ ওভারে (৬৫৬ বল) সেই ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছিল। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টে ৬৪২ (১০৭ ওভার) বল খেলা হয়েছে।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের কথা বলতে গেলে, এইডেন মারক্রাম তাঁর কেরিয়ার সব থেকে লড়াকু সেঞ্চুরিটি করে ফেললেন এদিন। ভারতের হয়ে এদিন যশপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সকালের স্পেলে লাঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজকে সমতায় আমার মুখ্য ভূমিকা পালন করেন। বৃহস্পতিবার মাত্র ১০৩ বলে ১০৬ রান করেন তিনি। লাঞ্চ ব্রেকে ৩৬.৫ ওভারে এককভাবে প্রোটিয়াদের ১৭৬ রানে অলআউট হয়ে যায় এবং ভারতের সামনে ৭৯ রানের জয়ের লক্ষ্য রাখে। সাত উইকেট বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
প্রথম ইনিংসে বল হাতে ঝড় তুলেছিলেন মহম্মদ সিরাজ। ১৫ রান দিয়ে ছয় উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে সেই কাজটিই করলেন যশপ্রীত বুমরাহ (১৩.৫ ওভারে ৬/৬১)। সেখানেই প্রোটিয়ারা অনেকটাই পিছিয়ে পড়ে। টেস্ট ক্রিকেটে এটি তাঁর নবম পাঁচ উইকেট শিকার।
এছাড়া মুকেশ কুমার (১০ ওভারে ২/৫৬) এবং প্রসিধ কৃষ্ণা (৪ ওভারে ১/২৭) বল হাতে উইকেট তুলে নেন।
তিন উইকেটে ৬২ থেকে শুরু করে, দক্ষিণ আফ্রিকা দ্রুত তাদের মিডল-অর্ডারকে ৭ উইকেটে ১১১ রানে হারায়, আগে মারক্রাম, রাবাদার সঙ্গে ৫১ রানের জুটি তৈরি করে দলের দায়িত্ব তুলে নেন যেখানে তাঁর সামনে ভারতের সব বোলারই হতাশ হয়ে ফেরেন।
শেষ পর্যন্ত প্রথম ইনিংসের নায়ক মহম্মদ সিরাজকে (১/৩১) তাঁর একমাত্র উইকেটটি তুলে নেন মারক্রামকে প্যাভেলিয়নে ফিরিয়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
