Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ঐতিহাসিক জয় ভারতের মহিলা ক্রিকেট দলের। এশিয়ান গেমস ২০২৩-এ শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয় হরমনপ্রীতদের। এদিন শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে দেয় ভারত। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধা্ন্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করে ১১৬-৭ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৯৭-৮-এ শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। সহজ জয় তুলে নেয় ভারত। সোমবার সকালে ভারতকে প্রথম সোনা দিয়েছিলেন শুটাররা। আর দুপুর গড়াতেই দ্বিতীয় সোনা এল মহিলা ক্রিকেটার হাত ধরে।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৯ রান করে প্যাভেলিয়নে ফিরে যান ওপেনার শাফালি ভর্মা। কিন্তু আর একদিকে লড়াই চালিয়ে যান স্মৃতি মন্ধনা। তাঁর সঙ্গে সমানে সামনে লড়াই দিয়ে যান জেমিমাহ রডরিগেজ। স্মৃতির ব্যাট থেকে আসে ৪৬ রান। অন্যদিকে জেমিমাহ করেন ৪২ রান। বাকি আর কেউই রান করতে পারেননি।

রিচা ঘোষ ৯, হরমনপ্রীত কৌর ২, পুজা ভস্ত্রাকর ২, অমনজ্যোত কৌর ১ রান করে আউট হন। ১ রান করে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। ২০ ওভারে ভারত থামে ১১৬-৭-এ। শ্রীলঙ্কার হয়ে দুটো করে উইকেট নেন উদেশিকা প্রবোধানি, সুগন্দিকা কুমারী ও ইনোকা রানাবেরা।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাই ভাল হয়নি। তার পর আর কেউ খেলা ধরতে পারেনি। যদিও লক্ষ্যমাত্রা তেমন বেশি ছিল না। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে ক্যাপ্টে‌ন চামারি আথাপাথু ১২, অনুষ্কা সঞ্জীবনী ১, ভিশমি গুনারত্নে ০, হাসিনি পেরেরা ২৫, নিলাক্ষী দে সিলভা ২৩, ওশাদি রনাসিঙ্ঘে ১৯, কাভিশা দিলহারি ৫, সুগন্দিকা কুমারী ৫ রান করে আউট হন। ২০ ওভারে ৯৭-৮-এ থামে শ্রীলঙ্কা।

ভারতের হয়ে তিন উইকেট নেন তিতাস সাধু। দুই উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। একটি করে উইকেট নেন দীপ্তি শর্মা, পুজা ভস্ত্রাকর ও দেবিকা বৈদ্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *