Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: তিন ম্যাচের ওডিআই সিরিজ ১-১ নিয়েই শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা । সিরিজ ১-১ হয়ে যাওয়ার পরই এই ম্যাচ কার্যত ফাইনালের রূপ নিয়েছিল। আর শেষবেলায় বাজিমাত ভারতের। টি২০ সিরিজ ড্রয়ের পর ওডিআই সিরিজ জিতে নিল ভারত। তবে এদিনও সমানে সমানে লড়াই দিল হোম টিম। ভারতের বিপুল রাননের সামনে একবারও হাল ছাড়তে দেখা যায়নি প্রোটিয়াদের। তবে শেষবেলায় সামলে নিলেন ভারতীয় বোলাররা। এদিন টস জিতে পার্লে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯৬ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২১৮ রানে অল আউট হয়ে যায় হোম টিম।

এদিন ভারতের ব্যাটিংয়ের আকর্ষণের কেন্দ্রে ছিলেন সঞ্জু স্যামসন। ভারতীয় জাতীয় দলের অনেক পুরনো নাম সঞ্জু। কিন্তু এই প্রথম জাতীয় দলের জার্সিতে তাঁর নামের পাশে লেখা হল সেঞ্চুরি। এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমে ভরসা দিতে পারেননি রজত পাতিদার, এদিন যাঁর অভিষেক হল ভারতীয় জার্সিতে। আর এক ওপেনার সাই সুদর্শন, যিনি প্রথম দুই ম্যাচে ভরসা দিলেও এদিন পারলেন না। ১০ রান করে আউট হলেন তিনি। রজতের ব্যাট থেকে এল ২২ রান।

তিন নম্বরে নেমে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরলেন সঞ্জু। লোকেশ রাহুল ২১ রান করে আউট হয়ে যাওয়া পর সঞ্জুর সঙ্গে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান তিলক ভর্মা। সঞ্জু ১১৪ বলে ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৮ রান করে। তিলক ভর্মা ৭৭ বলে করেন ৫২ রান। ৩৮ রানের ইনিংস খেলেন রিঙ্কু সিং। অক্ষর প্যাটেল ১ ও ওয়াশিংটন সুন্দর ১৪ রান করে আউট হন। ৭ রানে অর্শদীপ সিং ও ১ রানে আভেশ খান অপরাজিত থাকেন। নির্ধারিত ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সামনে ২৯৭ রানের লক্ষ্যমাত্র রাখে ভারত।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেন বেউরান হেনরিক্স. দুই উইকেট নেন নান্দ্রে বুর্গার। একটি করে উইকেট নেন লজাদ উইলিয়ামস, উইয়ান মুল্ডার ও কেশব মহারাজ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে দিয়েছিলেন ওপেনার টনি ডে জর্জি। ৮৭ বলে ৮১ রান করেন তিনি। আর এক ওপেনার রেজা হেনরিক্স ১৯ রান করে আউট হন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২ রান করে আউট হন রসি ভ্যান দার দুসেন।

এছাড়া আইডেন মারক্রাম ৩৬, এনরিচ ক্লাসেন ২১, উইয়ান মুল্ডার ১, কেশব মহারাজ ১৪, লিজাদ উইলিয়ামস ২, বিউরান এনরইক্স ১৮ রান করে আউট হন। ভারতের হয়ে চার উইকেট নেন অর্শদীপ সিং। দুই উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ও আবেশ খান। একটি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল। ৪৫.৫ ওভারে ২১৮ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার লড়াই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *