অলস্পোর্ট ডেস্ক: অনেক দিন খেলার বাইরে থাকলেও ভারতীয় ক্রিকেট দলের মেয়েদের যে ট্যালেন্টে মোড়চে পড়েনি তা প্রমাণ হয়ে গেল প্রথম ম্যাচেই। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল হরমনপ্রীত কৌর-এর দল। প্রথম ম্যাচেই সহজ জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। এদিন টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে বাংলাদেশের মেয়েরা। যা ২২ বল বাকি থাকতেই মাত্র তিন উইকেট হারিয়ে তুলে নেয় ভারতের মেয়েরা। সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
এদিন বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমেছিলেন সাথি রানি শামিমা সুলতানা। দু’জনের ব্যাট থেকে আসে ২২ ও ১৭। ২৭ রানে প্রথম উইকেট পড়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৩ রানের ইনিংস খেলেন সোভানা মোস্তারি। ২ রান করে আউট হন ক্যাপ্টেন নিগারা সুলতানা। দলের হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রান করেন শোর্না আকতার। ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। ১১ রান করে রান আউট হয়ে যান রীতু মোনি। নাহিদা আকতার অপরাজিত থাকলেও রানের খাতা খোলার সময় পাননি। ২০ ওভারে বাংলাদেশ থামে ১১৪-৫-এ।
ভারতের হয়ে একটি করে উইকেট নেন পুজা ভস্ত্রাকর, মিন্নু মানি ও শাফালি ভর্মা। লক্ষ্যটা সহজ হলেও ভারতের শুরুটা মোটেও ভাল হয়নি। ওপেনার শাফালি ভার্মা কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। আর এক ওপেনার স্মৃতি মন্ধনা ৩৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। তাঁকে কিছুক্ষণ সঙ্গ দেন জেমিমা রডরিগেজ। ১১ রান করেন তিনি। কিন্তু শেষবেলায় অধিনায়কচিত ঢঙে দলের ইনিংসকে জয়ের মুখ দেখান হরমনপ্রীত কৌর। ৩৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ছ’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। ৯ রানে অপরাজিত থাকেন ইয়াস্তিকা ভাটিয়া। ১৬.২ ওভারে ১১৮-৩ রান তুলে নেয় ভারতের মেয়েরা। বাংলাদেশের হয়ে দুই উইকেট নেন সুলতানা খাতুন। এক উইকেট মারুফা আকতারের। ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত।
এদিন ভারতের জার্সিতে অভিষেক হয়ে গেল বারেড্ডি আনুশা ও মিন্নু মানির। বাংলাদেশের হয়ে অভিষেক হল সাথি রানির।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
