Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ দুবাই ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে মহিলা এশিয়া কাপের গ্রুপ এ-‌র উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯৪ রানে হারিয়ে অনায়াস অভিযান শুরু ভারতীয় মহিলা ক্রিকেট দলের। দীপ্তি শর্মা ও নন্দানি শর্মা ৩টি করে উইকেট নিয়ে থাইল্যান্ডের ইনিংস শেষ করে দেন মাত্র ৬৫ রানে। দীপ্তি মাত্র ৭ বল করে ৩ উইকেট পান কোনও রান না দিয়ে। মহিলদের টি২০ ক্রিকেটে দীপ্তির ঝুলিতে এখন সবচেয়ে বেশি উইকেট। এন চরণী ১০ রান দিয়ে ২ উইকেট ও কে গৌড়া ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। থাইল্যান্ডের এন কোনচারোয়েনকাই(‌৪১)‌ ছাড়া কেউ ২ অংকের ঘরে পৌঁছতেই পারেননি।

থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং নেয়। আগে ব্যাট করতে নেমে থাইল্যান্ডের বিরুদ্ধে ১৬০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। একটা সময় ভারতের রান ছিল ৯১/‌১। সেখান থেকে অকস্মাৎ ধ্বস নামে ব্যাটিংয়ে। তাতে রান দাঁড়ায় ১৩৭/‌৯। থাইল্যান্ডের সুলিপর্ন লাওমি ৩ উইকেট নিয়ে ভারতীয় ইনিংসে ভাঙন ধরান। লাওমি প্যাভিলিয়ানে ফেরান ভারতের টপ অর্ডার ব্যাটার শেফালি ভার্মাকে(‌ ৬৪ রান, ৩৬ বল)‌। লাওমি তাঁর তৃতীয় ওভারে শেফালি ও রিচা ঘোষকে পরপর ২ বলে আউট করে হ্যাটট্রিক করার সামনে এসে দাঁড়িয়েছিলেন। লাওমি শুরুতে স্মৃতি মান্ধানা রান আউট ও ভারতীয় জার্সিতে অভিষেক ঘটা প্রতীকা রাওয়ালকে(‌২২)‌ আউট করলে ১০ ওভারে ভারতের রান দাঁড়িয়েছিল ১০১/‌২। শেফালির ঝোড়ো ব্যাটিংয়ের কারণে ভারত বড় রানের ইনিংস গড়ে। শেফালি অর্ধশতরান পূর্ণ করেন ২৬ বলে। মান্ধানা রান আউট হওয়ার আগে ১০ বলে ১৯ রান করেন। তিনি যখন আউট হন, তখন ভারতের রান ছিল ৩৮। ভারত শেষপর্যন্ত ২০ ওভারে ১৫৯ রান তোলে ৯ উইকেট খুইয়ে।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের টি২০ ফরম্যাটে সাফল্য খুব একটা আশাপ্রদ নয়। চলতি বছরে ১৬ ম্যাচের মধ্যে ৯টিতে হেরেছে তারা। যার মধ্যে জুনে বিশ্বকাপ ক্রিকেট থেকে অকালে ছিটকে যাওয়া রয়েছে। সেদিক থেকে মহিলা এশিয়া কাপ ভারতীয় ক্রিকেট দলের কাছে আত্মবিশ্বাস বাড়ানো ও ছন্দে ফেরার সেরা মঞ্চ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...