রোহিত শর্মা এবং বাবর আজম, একটি প্রতীকী চিত্র
অলস্পোর্ট ডেস্ক: শনিবার আহমেদাবাদে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সবচেয়ে চর্চিত ভারত-পাক দ্বৈরথ হতে চলেছে অবশেষে। পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আজ ভারতের প্রধান আকর্ষণ হবেন ওপেনার শুভমান গিল। তিনি ভারত-পাক ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক করছেন। ইশান কিষান খেলছিলেন তাঁর জায়গায়। শুভমন ফিরে আসার পর কিষানকে আজ খেলানো হবে না ম্যাচে বলে জানান রোহিত শর্মা।
ভারত (প্রথম একাদশ): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
পাকিস্তান (প্রথম একাদশ): আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদি, হারিস রউফ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
