Cart Total Items (0)

Cart

All Sports
রোহিত শর্মা

অলস্পোর্ট ডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মা বুধবার মুম্বইতে তাদের ওডিআই বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। টিম ইন্ডিয়া তাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি। যে দল নিয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলেছিল সেই দল নিয়েই সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড ভারতের পদাঙ্ক অনুসরণ করে সেমিফাইনালের দল অপরিবর্তিত রেখেছে। রবিবার আহমেদাবাদে ফাইনাল। যার আগে এদিনই নিশ্চিত হয়ে যাবে প্রথম ফাইনালিস্টের নাম।

টস জিতে রোহিত শর্মা বলেন, “পিচ ভাল লাগছে, ধীরগতির দিকে।” তিনি ২০১৯ সালের সেমিফাইনালের কথা মনে করেন। বলেছেন, নিউজিল্যান্ড বছরের পর বছর ধরে ধারাবাহিক। এটা সুন্দর, ভাল একটা প্রতিযোগিতা হবে। “আজকেরই দিন। বর্তমানের দিকে মনোযোগ দিতে হবে। নিয়ন্ত্রণ রাখতে হবে।”

কেন উইলিয়ামসন বলেছেন যে তারা ব্যবহৃত পৃষ্ঠে প্রথমে ব্যাট করতে পছন্দ করত এবং তিনি আশা করেন যে তাদের সাহায্য করার জন্য পরে কিছুটা শিশির পড়তে পারে। “আমরা জানি এটা একটা কঠিন চ্যালেঞ্জ। ভারত ভাল ক্রিকেট খেলছে কিন্তু আমরাও তাই করেছি।”

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ

নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *