Cart Total Items (0)

Cart

All Sports India

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরেই ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপের আসর। সেই মত প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। একটি স্পোর্টস ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হবে। ফাইনাল হতে পারে আগামী ১৯ নভেম্বর।

রিপোর্ট অনুযায়ী, মোট ৪৮ টি ম্যাচ আয়োজন করা হবে।কলকাতা, আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ, ইন্দোর, রাজকোট, মুম্বই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদকে ম্যাচ আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে। ফাইনাল হতে পারে আমেদাবাদে।

তবে বিশ্বকাপের সূচি নিয়ে উল্লসিত হলেও পাকিস্তানের ক্রিকেটারদের ভারতে আসা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে বিসিসিআই আশ্বাস দিয়েছে বিশ্বকাপ নিশ্চিন্তে খেলতে পারবে পাক ক্রিকেটাররা।নিরাপত্তার দিক থেকে কোনও অসুবিধা হবে না। এছাড়াও পাক ক্রিকেটারদের জন্য অতিরিক্ত হোটেল বুক করে রাখা হবে।           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *