Cart Total Items (0)

Cart

All Sports
টি২০ বিশ্বকাপ

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড চলে এল ভারতের দখলে। ভারতীয় ক্রিকেট দল রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি জিতে এই কীর্তি স্থাপন করল ভারত। ভারত ১৭৫ রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়াকে ১৫৪/৭-এ আটকে ২০ রানে চতুর্থ ম্যআচ জিতে নেয়। তারা শুধুমাত্র পাঁচ ম্যাচের সিরিজ ৩-১-এ জিতে নিয়েছে তাই নয় বরং টি২০-তে তাদের ১৩৬তম জয়ও নথিভুক্ত করেছে।

২০০৬ সালেএই ফর্ম্যাটে অভিষেকের পর থেকে ভারত ২১৩টি আন্তর্জাতিক টি২০ খেলেছে, তার মধ্যে ভারত ১৩৬টি ম্যাচ জিতেছে, ৬৭টি হেরেছে এবং একটি ড্রয়ে শেষ হয়েছে। তিনটি ম্যাচে কোনও ফল হয়নি। টি২০-তে ভারতের জয়ের হার ৬৩.৮৪। এই জয়ের মাধ্যমে তারা পাকিস্তানকে ছাড়িয়ে গেল, যারা ২২৬ ম্যাচে ১৩৫টি জয় পেয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যান্য শীর্ষ দল হল: নিউজিল্যান্ড (২০০ ম্যাচে ১০২ জয়), অস্ট্রেলিয়া (১৮১ ম্যাচে ৯৫ জয়) এবং দক্ষিণ আফ্রিকা (১৭১ ম্যাচে ৯৫ জয়)।

এদিন ম্যাচে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। যশস্বী জয়সওয়াল (২৮ বলে ৩৭, ছয়টি চার ও একটি ছক্কা), রুতুরাজ গায়কোয়াড় (২৮ বলে ৩২, তিনটি চার ও একটি ছক্কা), রিংকু সিং (২৯ বলে ৪৬, চারটি বাউন্ডারি ও দু’টি ছক্কা) এবং জিতেশ শর্মা (১৯ বলে ৩৫, একটি চার ও তিনটি ছক্কা) ভারত ২০ ওভারে ১৭৪/৯-থামে। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২০ রান পিছনে থেকে রায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *