Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা পেটের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে খেলতে পারবেন  না স্বাভাবিকভাবেই। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট নামিবিয়ার বিরুদ্ধে তাঁকে নামিয়ে ঝুঁকিও নিতে চাইবে না। বৃহস্পতিবার নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে, দাবি করা হয়েছে যে আমেরিকার বিপক্ষে প্রথম ম্যাচের আগেও তিনি অসুস্থ ছিলেন এবং ম্যাচ খেলার পর তাঁর অবস্থা আরও খারাপ হয়েছে। জানা গিয়েছে, অভিষেকের জ্বর বেশি ছিল এবং তাৎক্ষণিক উপশমের জন্য তাঁকে ড্রিপ দেওয়া হয়েছিল। বাঁ-হাতি এই ওপেনার নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দলের অনুশীলন সেশনে যোগ দেননি। টিম ম্যানেজমেন্ট আশা করছে পাকিস্তান ম্যাচের জন্য সুস্থ হয়ে উঠবেন অভিষেক।

“অভির (অভিষেক) পেটে এখনও কিছু সমস্যা রয়েছে। আমরা আশা করছি যে দুই দিনের মধ্যে সে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে,” মঙ্গলবার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে সংবাদমাধ্যমকে বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের সময় অভিষেক গোল্ডেন ডাক আউট হন এবং ভারতের বোলিংয়ের সময় তিনি মাঠে নামেননি। সঞ্জু স্যামসন পুরো ইনিংসে তাঁর জায়গায় ফিল্ডিং করেন। দলের জয়ের পর ম্যাচ-পরবর্তী করমর্দনের জন্যও তরুণ এই ব্যাটসম্যান মাঠে নামেননি।

“অভিষেককে পেটের সংক্রমণের কারণে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমস্যাটি নিশ্চিত করার জন্য কিছু পরীক্ষা করা হচ্ছে। আজ তাঁকে ছেড়ে দেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি এখনই অনিশ্চিত বলে মনে হচ্ছে,” বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক জয়ের কথা স্মরণ করে দলের সহকারি কোচ সূর্যকুমার যাদবের ম্যাচজয়ী পারফরম্যান্সের প্রশংসা করেছেন। “ধন্যবাদ, আমাদের অধিনায়ককে ভালো খেলার জন্য। গত বছর তাঁর সময়টা খুব একটা ভালো ছিল না, কিন্তু সে সে ভালো মানুষদের দ্বারা বেষ্টিত ছিল। গত সপ্তাহে সে যেভাবে খেলেছে এবং দলকে উদ্ধার করেছে তাতে তার নেতৃত্ব এবং ধারাবাহিকতা স্পষ্ট,” বলেন ভারতের সহকারী কোচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *