ঠান্ডায় কাঁপছে মোহালি, তার মধ্য়েই ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনে
অলস্পোর্ট ডেস্ক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) মোহালিতে প্রবল ঠান্ডায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের অনুশীলন সেশনের কিছু ঝলক শেয়ার করেছে। ভিডিওতে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, শুভমান গিল এবং আর্শদীপ সিংকে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময় ঠান্ডার রীতিমতো লড়াই করতে দেখা গেল। শুধু খেলোয়াড়রাই নয়, ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ঠান্ডায় রীতিমতো মতো কাঁপছিলেন। সকলকে দেখা গেল যাঁর যাঁর জায়গার সঙ্গে তুলনা করতে। এই মুহূর্তে উত্তর ভারত ঠান্ডায় কাঁপছে আর তার মধ্য়েই মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচ খেলতে নামছে ভারত।
“এত ঠান্ডা না, তাই না?” ভিডিওতে গিল মজা করে বলেছেন, “আসলে, এটা খুব ঠান্ডা। আমার মনে হচ্ছে সাত ডিগ্রির কাছাকাছি হবে। আমি শুধু আমার পকেটেই হাত ঢুকিয়ে রাখছি। তবে সবাইকে আমি সেই পরামর্শ দেব না যদি না তাদের পকেটে হ্যান্ড ওয়ার্মার থাকে।”
রিঙ্কু বলেন, “ভাই সাহাব বহুত ঠাণ্ডা হ্যায়। আমি সবে কেরালায় ঘরোয়া ম্য়াচ খেলছিলাম। ওখানে খুব গরম। আমি ঘরোয়া ম্যাচে খেলার পর কেরালা থেকে এখানে এসেছি।”
“এমনকি যখন গুজরাতে শীত চরমে থাকে তখনও মোহালির মতো এত ঠান্ডা হয় না,” বলেন অক্ষর৷
এখানে দেখুন প্লেয়ারদের ঠান্ডায় অনুশীলনের দৃশ্য:
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
